সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

সর্দি–কাশি দূর করতে খেতে পারেন রসুন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

আমরা অনেকেই সর্দি–কাশি হলে সিরাপ ও অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলি। বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া এসব ওষুধ খাওয়া ঠিক নয়। দিনের পর দিন এমন ভুল করলে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে। এসব ওষুধ থেকে দূরে থাকুন। তার বদলে ভরসা রাখতে পারেন রসুনে। কেননা নিয়ম মেনে রসুন খেলে অনায়াসে সর্দি, কাশিকে বিদায় জানাতে পারবেন।

যে কারণে সর্দি–কাশিতে রসুন খাওয়া উপকারী 

রসুনে রয়েছে অ্যালিসিন নামে একটি উপাদান। আর এই উপাদান ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। যার ফলে একাধিক জটিল অসুখ কাছে ঘেঁষতে পারে না। এমনকি সর্দি, কাশির মতো সমস্যা থেকেও দ্রুত আরোগ্য লাভ করা যায়। তাই এসময় ঠান্ডা লাগলে অ্যান্টিবায়োটিক বা কাশির ওষুধ সেবন না করে ভরসা রাখুন রসুনের উপর। 

এক গবেষণায় প্রমাণিত হয়েছে, সর্দি–কাশি সারাতে রসুন ভূমিকা রাখে। ১৪৬ জনের উপর গবেষণাটি চালানো হয়। গবেষণায় অংশগ্রহণকারীদের দুটি ভাগে ভাগ করা হয়। একদলকে রসুন সাপ্লিমেন্ট দেওয়া হয়। অন্যদলকে কিছুই দেওয়া হয় না। শেষে দেখা যায়, যে দলকে রসুনের সাপ্লিমেন্ট দেওয়া হয়েছিল, তাদের মধ্যে সর্দি, কাশিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় ৬৩ শতাংশ কমেছে। 

আরো পড়ুন : আক্কেল দাঁতের সঙ্গে আক্কেল হওয়ার যোগসূত্র আছে কি?

কীভাবে সেবন করবেন?

সর্দি, কাশি থেকে দূরে থাকতে প্রতিদিন এক কোয়া রসুন চিবিয়ে খেয়ে নিন। চিবিয়ে খেতে না পারলে পানি দিয়ে গিলে খেতে পারেন। যদি এভাবেও খেতে না পারেন তাহলে খেতে পারেন রসুনের সাপ্লিমেন্ট। 

রসুনের আরও স্বাস্থ্য উপকারিতা 

• নিয়মিত রসুন খেলে ক্যানসারের মতো মরণ রোগ দূরে থাকবে। এতে রয়েছে অত্যন্ত উপকারী সব অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যানসার কোষের বৃদ্ধি আটকে দেয়। 

• যারা নিয়মিত বাতের ব্যথায় ভোগেন, তারা রসুন খেতে পারেন। এছাড়া তেল ও রসুন একসঙ্গে মিশিয়ে গরম করে নিন। মিশ্রণটি ব্যথাযুক্ত স্থানে লাগান। কিছুদিনের মধ্যে ব্যথা অনেকটাই কমে যাবে।

• এছাড়াও হার্টের স্বাস্থ্য ভালো রাখতে, বিভিন্ন ক্রনিক রোগ দূর করতেও সাহায্য করে রসুন।

 এস/কেবি

রসুন সর্দি–কাশি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250