বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আবারও বিয়ের পিঁড়িতে টালিউড অভিনেত্রী রূপাঞ্জনা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ২১শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

আবারও বিয়ের পিঁড়িতে বসেছেন টালিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। এটি তার দ্বিতীয় বিয়ে। ১৯শে এপ্রিল সন্ধ্যায় রাতুল মুখোপাধ্যায়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন এ অভিনেত্রী। ঘরোয়াভাবেই তাদের বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে। প্রায় ৬ বছরের সম্পর্ক থেকে এবার স্বামী-স্ত্রী হলেন তারা। এরই মধ্যে তাদের বিয়ের ছবি প্রকাশ্যে এসেছে।


এতে দেখা গেছে- একেবারে সিঁদুরে রাঙা বেনারসিতে সেজেছেন অভিনেত্রী। মাথায় শোলার মুকুট। গলায় গোলাপের মালা। হাতে শাঁখা-পলা। হালকা সোনার গয়না। কপালে চন্দনের নকশা। একেবারে সাবেক সাজে দেখা গেছে তাকে। এসময় তার একমাত্র ছেলে রিয়ান পাশেই ছিলো।

আরো পড়ুন : আল্লাহকে ভয় করে এমন জীবনসঙ্গী খুঁজছেন নোরা ফাতেহি

২০১৭ সালে সাবেক স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় রূপাঞ্জনার। একটি পুত্রসন্তানও রয়েছে তার। একা হাতেই ছেলেকে মানুষ করছিলেন অভিনেত্রী। অন্যদিকে রাতুল টালিগঞ্জের চেনামুখ। বেশ কিছু সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি ৷

দীর্ঘদিনের বন্ধুত্ব ধীরে ধীরে গড়ায় প্রেমের সম্পর্কে। যখন রাতুলের সঙ্গে সম্পর্কে জড়ান, সেই সময় রূপাঞ্জনার ছেলের বয়স ছিল ৪ বছর। এখন সে ষষ্ঠ শ্রেণিতে পড়ছে।

এস/ আই.কে.জে/


রূপাঞ্জনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250