বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদ দেখা কমিটি বসছে রোববার, জানা যাবে কবে ঈদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ২৯শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

হিজরি ১৪৪৬ সনের পবিত্র শাওয়াল মাস মাস গণনা শুরু এবং পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আগামীকাল রোববার (৩০শে মার্চ)  সভা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

আজ শনিবার (২৯শে মার্চ) ইসলামিক ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে কমিটির সভা অনুষ্ঠিত হবে।

এতে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্ব করার কথা রয়েছে।

ওই দিন দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে টেলিফোনে (০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ অথবা ০২-৪১০৫০৯১৭) কিংবা ফ্যাক্স নম্বরে (০২-২২৩৩৮৩৩৯৭ বা ০২-৯৫৫৫৯৫১) জানাতে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

এইচ.এস/



চাঁদ দেখা কমিটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250