রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

মাদক পাচারে জড়িত ভারতীয় ব্যবসায়ীদের ভিসা বাতিল করল আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০১ অপরাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ফেন্টানিল নামক একধরনের সিনথেটিক মাদকের উপাদান পাচারে জড়িত ভারতীয় ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যদের ভিসা বাতিল করেছে আমেরিকা।

আজ বৃহস্পতিবার (১৮ই সেপ্টেম্বর) দিল্লিতে অবস্থিত আমেরিকার দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, নতুন করে ভিসার আবেদন করলেও তা প্রত্যাখ্যান করা হয়েছে। আমেরিকার দূতাবাসের বরাতে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বিবৃতিতে কারও নাম প্রকাশ করা হয়নি। তবে বলা হয়েছে, এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যরা আমেরিকায় ভ্রমণের অযোগ্য হবেন। এ ছাড়া ফেন্টানিলের উপাদান পাচারের সঙ্গে যুক্ত কোম্পানিগুলোর শীর্ষ নেতৃত্ব ভিসার জন্য আবেদন করলে তা আমেরিকান কর্তৃপক্ষ চিহ্নিত করবে।

দূতাবাস জানায়, আমেরিকা সরকার মাদক পাচার মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ। যারা আমেরিকায় অবৈধভাবে মাদক উৎপাদন ও পাচারে জড়িত, তারা ও তাদের পরিবার ফল ভোগ করবে, যার মধ্যে ভিসা প্রত্যাখ্যান অন্যতম।

এ ছাড়া আমেরিকার দূতাবাস ভারত সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার কথা উল্লেখ করে জানায়, ‘এই যৌথ চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা কৃতজ্ঞ। শুধু একসঙ্গে কাজ করলেই দুই দেশের জনগণকে অবৈধ মাদকের হুমকি থেকে রক্ষা করা সম্ভব।’

ফেন্টানিল একটি কৃত্রিমভাবে উৎপাদিত ওপিওইড, যা হেরোইনের চেয়ে ৫০ গুণ শক্তিশালী। মাত্র দুই মিলিগ্রাম গ্রহণ করলেই এটি প্রাণঘাতী হতে পারে।

মাদক আমেরিকা-ভারত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250