রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

দেড় লাখ শিক্ষার্থীর ঋণ মওকুফ করলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

নতুন করে আমেরিকার দেড় লাখ শিক্ষার্থীর ঋণ মওকুফ করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। উন্নত জীবনের টিকেট হলো একটি কলেজ ডিগ্রি, কিন্তু এই টিকেট অতিরিক্ত দামি, এক বিবৃতিতে বলেন বাইডেন। একটি কলেজ ডিগ্রি নিতে গিয়ে বিশাল ঋণের বোঝা বইছেন অনেক আমেরিকান।

ক্ষমতায় থাকা অবস্থায় সব মিলিয়ে ১৩৮ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের শিক্ষা ঋণ মওকুফ করেছে বাইডেন প্রশাসন। ঋণ মওকুফ করার ফলে মার্কিন শিক্ষার্থীরা নিজ নিজ স্বপ্নের পেছনে ছুটতে পারবে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। 

ক্ষমতায় আসার পর শত শত বিলিয়ন ডলারের ঋণ মওকুফ করার পরিকল্পনা করেছিলেন বাইডেন। তবে এ পরিকল্পনায় বাধ সাধে দেশটির সুপ্রিম কোর্ট। ফলে কিছুটা পিছু হঠতে বাধ্য হয় বাইডেন প্রশাসন এবং ঋণ মওকুফের জন্য কয়েক দফা নতুন পরিকল্পনা হাতে নিতে বাধ্য হয়। এমনই একটি পরিকল্পনার ঘোষণা দেওয়া হয় বুধবার (২১শে ফেব্রুয়ারি)। 

আরো পড়ুন: আমাজনে দেখা মিলল বিশ্বের সবচেয়ে বড় সাপ

যেসব শিক্ষার্থী শিক্ষা ঋণ হিসেবে ১২,০০০ ডলার বা তার কম পরিমাণ অর্থ ঋণ নিয়েছিলেন এবং বিগত দশ বছর যাবত এই ঋণ শোধ করে আসছিলেন, তাদের বাকি ঋণ মওকুফ হবে এই পরিকল্পনার আওতায়। 

বাইডেন প্রশাসনের পক্ষ থেকে এক ইমেইলের মাধ্যমে উপকারভোগীদের এই পরিকল্পনার কথা জানানো হয় বুধবার। এর ফলে ১,৫৩,০০ মানুষ উপকৃত হবেন এবং ১.২ বিলিয়ন মার্কিন ডলার ঋণ মওকুফ করা হবে। 

 এইচআ/ আই. কে. জে/  

জো বাইডেন ঋণ মওকুফ আমেরিকান শিক্ষার্থী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250