রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

লন্ডনে এক নারীর জীবন বাঁচিয়েছেন ট্রাম্পের কনিষ্ঠ পুত্র ব্যারন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৪ পূর্বাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ পুত্র ব্যারন ট্রাম্পের একটি ফেসটাইম কল লন্ডনে এক নারীর জীবন বাঁচিয়েছে। চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের আদালতে দেওয়া এক সাক্ষ্যে। ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর বরাতে গতকাল বৃহস্পতিবার (২২শে জানুয়ারি) এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।

লন্ডনের স্নেয়ার্সব্রুক ক্রাউন কোর্টে দেওয়া সাক্ষ্যে ভুক্তভোগী নারী জানান, ২০২৫ সালের ১৮ই জানুয়ারি ভোর রাতে তিনি তার সাবেক প্রেমিকের হাতে ভয়াবহ সহিংসতার শিকার হন। হামলার মধ্যেই তিনি কোনোভাবে তার বন্ধু ব্যারন ট্রাম্পকে ফেসটাইমে কল করতে সক্ষম হন। কলটি ধরার পর ব্যারন ট্রাম্প তার চোখের সামনে সংঘটিত সহিংসতা প্রত্যক্ষ করেন এবং সঙ্গে সঙ্গে জরুরি সেবায় ফোন করেন।

১৯ বছর বয়সী ব্যারন ট্রাম্প জরুরি নম্বর ৯৯৯-এ ফোন করে জানান, তিনি একটি ফেসটাইম কলে একজন নারীকে মারধর হতে দেখেছেন। আদালতে উপস্থাপিত ওই ফোনকলের অডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমি একজন মেয়ের কাছ থেকে ফোন পেয়েছি। তাকে মারধর করা হচ্ছে। এটা খুবই জরুরি।’

পুলিশের বডিক্যাম ফুটেজ অনুযায়ী—ফোনালাপে ব্যারন ট্রাম্প জানান, তিনি শুধু ছাদ দেখতে পাচ্ছিলেন এবং চিৎকারের শব্দ শুনছিলেন। একপর্যায়ে তিনি একজন পুরুষের মাথা এবং পরে কান্নারত ওই নারীকে আঘাত করতে দেখেন। কলটি মাত্র ১০ থেকে ১৫ সেকেন্ড স্থায়ী হলেও, সেটির সূত্র ধরেই পরে ঘটনাস্থলে দ্রুত পৌঁছাতে সক্ষম হয়েছিল পুলিশ।

ভুক্তভোগী নারী জানান, তার সাবেক প্রেমিক মাতভেই রুমিয়ানস্তেভ (২২) তার সঙ্গে ব্যারন ট্রাম্পের বন্ধুত্ব নিয়ে ঈর্ষান্বিত ছিলেন। তিনি অভিযোগ করেন, সম্পর্কের ছয় মাস পর থেকেই রুমিয়ানস্তেভ তার ওপর সহিংস হয়ে ওঠেন এবং একাধিকবার শ্বাসরোধসহ শারীরিক নির্যাতন চালান। ওই দিন তাকে ধর্ষণ করা হয় বলেও তিনি আদালতে দাবি করেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর ওই নারী জানান, যিনি জরুরি ফোন করেছিলেন তিনি ডোনাল্ড ট্রাম্পের পুত্র ব্যারন ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করতে তিনি আবার ব্যারন ট্রাম্পকে ফোন করলে তিনি বলেন, ‘আমি পুলিশে ফোন করিয়েছি। এটাই তখন সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল।’

আদালতে সাক্ষ্য দিতে গিয়ে ওই নারী বলেন, ‘ব্যারন আমার জীবন বাঁচিয়েছে। সেই ফোনটা ছিল ঈশ্বরের পক্ষ থেকে আসা এক সংকেত।’

এই ঘটনায় অভিযুক্ত রুশ নাগরিক রুমিয়ানস্তেভ সব অভিযোগ অস্বীকার করেছেন। তার বিরুদ্ধে হামলা, ধর্ষণ, শ্বাসরোধ এবং বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগে বিচার চলমান রয়েছে।

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250