মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জ্বালানি ইস্যুতে ২৪ ঘণ্টায় ৩৯১ অভিযান, ৮৭ হাজার লিটার মজুদ তেল উদ্ধার *** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি

সরিয়ে নেওয়া হলো এনবিআরের সদস্য সেই বেলাল চৌধুরীকে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মোহাম্মদ বেলাল চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ই অক্টোবর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মো. হুমায়ুন কবীর।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী (পরিচিতি নম্বর ৩০০০৬৯), সদস্য (গ্রেড-২) ও প্রেসিডেন্ট, কাস্টমস, এক্সাইজ এবং মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনাল, ঢাকাকে জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সদস্য) নিয়োগ করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে এনবিআরের মূসক বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত সদস্য মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত মঙ্গলবার (৭ই অক্টোবর) দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দায়ের করেন।

এরই মধ্যে বুধবার (৮ই অক্টোবর) বেলাল হোসাইন চৌধুরীকে কাস্টমস, এক্সাইজ ও মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনাল, ঢাকার প্রেসিডেন্ট হিসেবে পদায়ন করে এনবিআর।

এই আপিল ট্রাইব্যুনাল মূলত এনবিআরের বিচারিক কার্যালয়। দুদকের মামলার আসামিকে বিচারক হিসেবে পদস্থ করায় বিতর্ক তৈরি হয়। সমালোচনার মধ্যে বৃহস্পতিবার তাকে এনবিআরের সদস্য হিসেবে ওএসডি করা হয়েছে।

মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250