বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

বাবা-মার পাশেই সমাহিত হলেন খালিদ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৪ অপরাহ্ন, ১৯শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাবা-মার পাশেই সমাহিত হলেন চাইম ব্যান্ডের মূল ভোকাল ও জনপ্রিয় কণ্ঠশিল্পী খালিদ। মঙ্গলবার (১৯শে মার্চ) বাদ জোহর গোপালগঞ্জ কোর্ট মসজিদে জানাজা শেষে শহরের গেটপাড়ার কবরস্থানে বাবা-মার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন তিনি।

পুরো নাম খালিদ সাইফুল্লাহ। যিনি খালিদ নামেই অধিক পরিচিত। সোমবার (১৮ই মার্চ) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  খালিদের মৃত্যুতে দেশের সংগীতভুবনে শোকের ছায়া নেমে আসে। 

আরো পড়ুন: মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য সবাইকে যা করতে অনুরোধ করলেন জয়া

১৯৬৫ সালে গোপালগঞ্জে জন্ম নেওয়া এ শিল্পী ১৯৮১ সাল থেকে গানের জগতে পা রাখেন। ১৯৮৩ সালে ‘চাইম’ ব্যান্ডে যোগ দেন। এখান থেকেই তার খ্যাতির শুরু। তার গান এখনো মানুষের মুখে মুখে ফেরে। তার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- ‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘আবার দেখা হবে’, ‘তুমি নেই তাই’ ইত্যাদি।

এসি/ আই. কে. জে/

খালিদ সমাহিত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250