শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

সরকারি চাকরিতে কোটা: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দুই শিক্ষার্থীর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৪ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) দায়ের করেছেন দুই শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৮ই জুলাই) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় দুই শিক্ষার্থীর পক্ষে আইনজীবী শাহ মঞ্জুরুল হক লিভ টু আপিল দায়ের করেন। এতে হাইকোর্টের রায় বাতিল বা সংশোধন চাওয়া হয়েছে। 

কোটা সংস্কার আন্দোলনের মুখে সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে (৯ম থেকে ১৩ তম গ্রেড পর্যন্ত) কোটাপদ্ধতি বাতিল করে ২০১৮ সালের ৪ঠা অক্টোবর পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পরিপত্রের বৈধতা নিয়ে রিট করেন চাকরিপ্রত্যাশী ও বীর মুক্তিযোদ্ধাদের সাত সন্তান। চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট নির্দেশনাসহ এই পরিপত্র অবৈধ ঘোষণা করে গত ৫ই জুন রায় ঘোষণা করেন।

হাইকোর্টের রায় স্থগিত চেয়ে প্রথমে রাষ্ট্রপক্ষ ও পরে দুই শিক্ষার্থী আপিল বিভাগে আবেদন করেন। দুই শিক্ষার্থী হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ছাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আল সাদী ভূঁইয়া ও উর্দু বিভাগের ছাত্র আহনাফ সাঈদ খান।

আরও পড়ুন: সাবেক সেনাপ্রধান আজিজের দুর্নীতির অনুসন্ধান চেয়ে রিট

রাষ্ট্রপক্ষ ও দুই শিক্ষার্থীর আবেদনের ওপর শুনানি নিয়ে ১০ই জুলাই আপিল বিভাগ পর্যবেক্ষণ ও নির্দেশনাসহ আদেশ দেন। আপিল বিভাগের আদেশে লিভ টু আপিল দায়ের করা পর্যন্ত কোটার বিষয়ে সবপক্ষকে স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের রায় সে সময় পর্যন্ত অকার্যকর থাকবে বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে শুনানির জন্য আগামী ৭ই আগস্ট দিন রাখেন।

গত ১৪ই জুলাই হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। রায়ে মুক্তিযোদ্ধার সন্তান/নাতি-নাতনিদের জন্য কোটা পুনর্বহাল ও অন্যান্য কোটা (জেলা, নারী, প্রতিবন্ধী ব্যক্তি, উপজাতি ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কোটাসহ, যদি অন্যান্য থাকে) বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়। প্রয়োজনে উল্লেখিত শ্রেণির ক্ষেত্রে কোটা পরিবর্তন ও হার কমানো বা বাড়ানোর বিষয়ে এই রায় কোনো বাধা তৈরি করবে না বলে উল্লেখ করা হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর গত মঙ্গলবার (১৬ই জুলাই) রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল দায়ের করে। 

এসি/কেবি

সরকারি চাকরি হাইকোর্টের রায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250