মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

পিএসএল আরব আমিরাতে সরিয়ে নেওয়া হলো

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১১ পূর্বাহ্ন, ৯ই মে ২০২৫

#

ছবি : সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান পরিস্থিতির কারণে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের বাকি ম্যাচগুলো আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে। এ মৌসুমে পিএসএলের আর আটটি ম্যাচ বাকি আছে। খবর এএফপির।

গতকাল বৃহস্পতিবার (৮ই মে) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, অনুষ্ঠিত না হওয়া ম্যাচের দিন–তারিখ ও ভেন্যু আনুষ্ঠানিকভাবে পরে জানানো হবে।

গতকাল (৮ই মে) রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে করাচি কিংস ও পেশোয়ার জালমির মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু ড্রোন হামলায় স্টেডিয়াম কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হওয়ার পর জরুরি বৈঠক শেষে ম্যাচটির সূচি পুনঃনির্ধারিত করা হয়। 

এ বিষয়ে পাকিস্তানের পক্ষ দাবি করেছে, দেশের বিভিন্ন জায়গায় যেসব ড্রোন ধ্বংস করা হয়েছে, সেগুলো ভারতের। আর ভারতের পক্ষ থেকে দাবি করা হয়, গত বুধবার (৭ই মে) রাতে তাদের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে পাকিস্তানের হামলার জবাবে ড্রোন হামলা করা হয়েছে।

এ ছাড়া ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, পিএসএলের বিদেশি খেলোয়াড়েরা এরই মধ্যে আরব আমিরাতের পথে উড়াল দিয়েছেন। পরবর্তী ম্যাচ আয়োজন করতে কিছুদিন সময় লাগবে। কারণ, ম্যাচগুলো আরব আমিরাতের কোন ভেন্যুতে হবে, তা পিসিবি ঠিক করবে।

এদিকে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। ২৫শে মে ফয়সালাবাদে প্রথম টি–টোয়েন্টি দিয়ে সিরিজ শুরু হওয়ার কথা। তবে এ সিরিজের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বল জানায় পিসিবি।

আরএইচ/



ভারত-পাকিস্তান পিএসএল পিসিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250