বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

বিশ্বরেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের জয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৪ পূর্বাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টিতে এক বছরে সবচেয়ে বেশিবার ২০০ বা তার বেশি রান করার বিশ্ব রেকর্ডটা এতদিন ছিল যৌথভাবে ভারত, জাপান ও ইংল্যান্ডের ক্লাব বার্মিংহাম বিয়ার্সের দখলে। এবার বাকিদের পেছনে ফেলে রেকর্ডটা এককভাবে নিজের করে নিলো ভারত।

২০২৪ সালে এই ম্যাচসহ মোট ৮ বার দুইশ বা তার বেশি রানের ইনিংস খেলেছে ভারত। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতেও এক পঞ্জিকাবর্ষে কোনো দলের প্রথম।

এর আগে এক বছরে সর্বোচ্চ ৭ বার ২০০ বার তার বেশি রান করার কৃতিত্ব ছিল ভারত (২০২৩), জাপান (২০২৪) ও বার্মিংহাম বিয়ার্সের (২০২২)।

আরো পড়ুন : দেশের ফুটবলে বছর শেষের শুরু আজ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে ভারত তোলে ৬ উইকেটে ২১৯ রান। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ বলে ১০৭ রানের ইনিংস খেলেছেন তিলক ভার্মা। লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে ২০৮ রানে। রেকর্ড গড়া এই ম্যাচে ১১ রানের জয় পেয়েছে ভারত।

বড় লক্ষ্য তাড়ায় ভারতের  চোখে চোখ রেখে লড়েছে দক্ষিণ আফ্রিকা। শেষ দুই ওভারে তাদের জয়ের জন্য দরকার ছিল ৫১ রান। ১৯তম ওভারে দুই ছক্কা ও তিন চারসহ ২৬ রান তুলে নেন মার্কো জানসেন। ফলে সমীকরণ নেমে আসে শেষ ৬ বলে ২৫ রানে। তবে শেষ ওভারে আর্শদীপ সেই রান ডিফেন্ড করেন।

এস/ আই.কে.জে/

ভারতের জয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250