রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

হামলায় মোজতবা খামেনির মুখে আঘাত, পায়ের হাড়ে চিড়

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৩ অপরাহ্ন, ১২ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হয়েছিলেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, হামলায় তার এক পায়ের হাড়ে চিড় ধরেছে (ফ্র্যাকচার)। তিনি মুখমণ্ডলেও আঘাত পেয়েছেন।

সূত্রটি বলছে, পায়ে ফ্র্যাকচার ছাড়াও মোজতবা খামেনির বাম চোখের চারপাশে কালশিটে পড়ে গিয়েছিল এবং তার মুখমণ্ডলে কিছু ছোটখাটো ক্ষত তৈরি হয়েছিল।

এর আগে ইসরায়েলি একটি সূত্র সিএনএনকে জানিয়েছিল, গত সপ্তাহে এক হত্যা চেষ্টায় মোজতবা খামেনি আহত হন। এরপর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জন চলছিল।

আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মোজতবা খামেনিকে দেশের সর্বোচ্চ পদে আসীন করা হলেও এখন পর্যন্ত তাকে জনসমক্ষে দেখা যায়নি। এমনকি নিয়োগের পর থেকে তার কোনো নতুন বক্তব্যও শোনা যায়নি। 

পরিস্থিতি সামাল দিতে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমসহ অন্যান্য প্রচারমাধ্যমগুলো মোজতবার পুরোনো ভিডিও এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-জেনারেটেড ছবিও ব্যবহার করছে।

এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ইউসুফ পেজেশকিয়ান গতকাল বুধবার স্থানীয় সময় ভোরে মোজতবা খামেনির আহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএকে তিনি বলেন, খামেনি আহত হওয়ার কথা তিনিও শুনেছেন। তবে তিনি আশ্বস্ত করে বলেন, নতুন সর্বোচ্চ নেতা এখন ‘নিরাপদ আছেন এবং তাকে নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।’

জে.এস/

মোজতবা খামেনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

🕒 প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’

🕒 প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

Footer Up 970x250