শুক্রবার, ২০শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** ঈদের আগের দিন ঢাকায় ঝড়-বৃষ্টি *** খ্রিষ্টান রাষ্ট্র গঠন নিয়ে শেখ হাসিনার বক্তব্যে ভারতে তোলপাড় *** আ.লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে, করছেও: মির্জা ফখরুল *** চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার *** প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে সেনা সদস্যকে নিয়ে অপপ্রচার শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৪ পূর্বাহ্ন, ১৯শে জুলাই ২০২৫

#

ছবি: বাসস

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলাকে কেন্দ্র করে এক সেনা সদস্যকে নিয়ে অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ। খবর বাসসের।

বাসস জানায়, ফ্যাক্টওয়াচ হলো স্বাধীন ফ্যাক্ট-চেকিং সত্তা, যা লিবারেল আর্টস বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজের (সিকিউএস) পরিচালিত।

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান টিম জানায়, ফেসবুকে সেনাবাহিনীর পোশাক পরিহিত এক সেনা সদস্যের ছবি ও পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, তিনি গোপালগঞ্জের সহিংস পরিস্থিতির পর চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, দাবিটি সঠিক নয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে। এসব বিষয় নজরে এলে ফ্যাক্ট চেক করে সত্য তুলে ধরাসহ গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে ফ্যাক্টওয়াচ।

জে.এস/

গোপালগঞ্জ গুজব গোপালগঞ্জে সহিংসতা ফ্যাক্টওয়াচ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250