রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ *** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’ *** পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান *** ‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’ *** কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার *** ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

মাদুরোকে নিউইয়র্কে নেওয়ার প্রস্তুতি চলছে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৭ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নেওয়ার প্রস্তুতি চলছে। বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে আজ শনিবার (৩রা জানুয়ারি) এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলায় বিশেষ অভিযান পরিচালনার সময় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর সঙ্গে এফবিআইয়ের একটি দলও উপস্থিত ছিল। অভিযানেই প্রেসিডেন্ট মাদুরোকে আটক করা হয়।

সূত্র জানায়, মাদুরোকে নিউইয়র্কে নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সেখানে তাকে ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে হাজির করা হবে। আদালতে তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা আছে।

মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) দীর্ঘদিন ধরে মাদুরো ও ভেনেজুয়েলার শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে একটি অভিযোগপত্র প্রস্তুত করে আসছিল। সেই তদন্ত ও অভিযোগপত্রের ভিত্তিতেই আনুষ্ঠানিক অভিযোগ প্রকাশ করা হতে পারে।

নিকোলা মাদুরো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250