রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব

সোমালিয়ার অভিবাসীদের ‘আবর্জনা’ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪২ পূর্বাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি সোমালিয়ার অভিবাসীদের যুক্তরাষ্ট্রে দেখতে চান না। তিনি সাংবাদিকদের বলেছেন, তারা যেখান থেকে এসেছেন, তাদের সেখানে ফিরে যাওয়া উচিত এবং তাদের দেশের ভালো না থাকার পেছনে একটি কারণ আছে।

মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন, ‘আমি তাদের আমাদের দেশে চাই না, আমি আপনাদের কাছে সৎভাবে বলছি।’ ট্রাম্প আরও বলেন, ‘আমরা যদি আমাদের দেশে আবর্জনা নিতে থাকি, তবে আমরা ভুল পথে যাব।’ খবর বিবিসির।

সোমালি অভিবাসীদের নিয়ে ট্রাম্পের এই অপমানজনক মন্তব্য এমন সময়ে এল, যখন খবর পাওয়া যাচ্ছে, মিনেসোটা রাজ্যের বৃহৎ সোমালি কমিউনিটিতে অভিবাসন কর্তৃপক্ষ অভিযানের পরিকল্পনা করছে।

মিনেসোটা রাজ্যের কর্মকর্তারা এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের যুক্তি, এই অভিযানের কারণে পূর্ব আফ্রিকার এই দেশটির অভিবাসী ভেবে অন্য দেশ থেকে আসা অনেক মার্কিন নাগরিককেও অন্যায়ভাবে গ্রেপ্তার ও হয়রানি করা হতে পারে।

মিনিয়াপোলিস এবং সেন্ট পল—‘টুইন সিটিজ’ নামে পরিচিত এই শহরে বিশ্বের অন্যতম বৃহৎ ও যুক্তরাষ্ট্রের বৃহত্তম সোমালি কমিউনিটির বসবাস।

টেলিভিশনে সম্প্রচারিত মন্ত্রিসভার দীর্ঘ বৈঠক শেষে ট্রাম্প বলেন, ‘আমি তাদের আমাদের দেশে চাই না। আমি আপনাদের কাছে সৎভাবে বলছি, ঠিক আছে। কেউ হয়তো বলবেন, আহা, এটা রাজনৈতিকভাবে সঠিক নয়। আমার কিছু যায় আসে না। আমি তাঁদের আমাদের দেশে চাই না।’

ট্রাম্প সোমালিয়া সম্পর্কে বলেন, ‘আপনারা জানেন, সোমালিয়া একটি দেশ, তাদের কোনো কিছু নেই। তারা শুধু ঘুরে বেড়ায় এবং একে অপরকে হত্যা করে। সেখানে কোনো কাঠামো নেই।’

এরপর ট্রাম্প ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য ও কংগ্রেসে নির্বাচিত প্রথম সোমালি বংশোদ্ভূত মার্কিন ইলহান ওমরের সমালোচনা করেন। তার সঙ্গে ট্রাম্পের বেশ কয়েকবার নানা ইস্যুতে বিরোধ দেখা গিয়েছিল।

ট্রাম্প বলেন, ‘আমি সব সময় তাকে (ইলহান) দেখি। তিনি সবাইকে ঘৃণা করেন। এবং আমার মনে হয়, তিনি একজন অযোগ্য ব্যক্তি।’

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250