শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

কবিতা : তবুও! —খোকন কুমার রায়

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৪ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

তবুও!

—খোকন কুমার রায়

তবুও ভালোবাসি

তোমার কাছেই আসি

শত কষ্ট চেপে রেখে

প্রাণ খুলে হাসি!


তবুও হই বিশ্বাসী

আশা বেঁধে রাখি

চোখের কোণে অশ্রুটুকু

আড়াল করে রাখি!


তবুও হই আবেগী

মনের আবেশে দেখি

তোমার মনের কালো ছায়া

আলোয় আচ্ছন্ন রাখি!


তবুও চেয়ে থাকি

পিছু ফিরে ডাকি

একটি বার দাও সাড়া যদি

হয় যে সকল প্রাপ্তি।


তবুও  ফিরে ফিরে আসি

তোমার মাঝেই বাঁচি

বুকে জড়িয়ে আঘাত করলেও

কষ্ট দিয়ে ঢাকি!

এসি/ আই. কে. জে/  

আরো পড়ুন: এবার গালিগালাজ হবে ইংরেজিতে! শিখে নিন গালির ভাণ্ডার!


কবিতা খোকন কুমার রায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250