মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

ক্রিকেট সম্পর্কে খোঁজ রাখা হয় না : মাশরাফী

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২১ অপরাহ্ন, ২০শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

টাইগারদের অন্যতম সফল ও জনপ্রিয় অধিনায়ক নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফী। ক্রিকেটে দেশের অনেক জয়ের এই নায়ক বাংলাদেশের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন। বর্তমানে ক্রিকেট ছেড়ে রাজনীতিতে নাম লিখিয়েছেন তিনি। নড়াইল-২ আসনের সংসদ সদস্য জানালেন, এখন আর তার বাংলাদেশের খেলা দেখা হয় না।

সোমবার (২০শে মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের সংবাদ সম্মেলনে উপস্থিত হন টাইগারদের সাবেক এই অধিনায়ক। সেখানে অনুষ্ঠানে বক্তব্য রাখার আগে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের মুখোমুখি হন নড়াইল এক্সপ্রেস। সেখানেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনাসহ অনেক বিষয়ে কথা বলেন। সেখানেই জানান, রাজনীতির ব্যস্ততার কারণে বাংলাদেশের ম্যাচ না দেখার কথা।

সংবাদকর্মীরা মাশরাফীকে প্রশ্ন করেন তিনি কি এখন ক্রিকেট থেকে দূরে আছেন কি না? এই প্রশ্নের জবাবে মাশরাফী বলেন, ‘একটু তো বটেই। প্রিমিয়ার লিগে খেলেছি এর বাইরে ক্রিকেট সম্পর্কে খোঁজ রাখা হয় না। কোনো খেলাও দেখা হয় না।’

আরো পড়ুন: আইপিএলের প্লে-অফে কে কার প্রতিপক্ষ

এদিকে গত সপ্তাহে ১৯তম দল হিসেবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। টাইগারদের সেই দলে কে আছে সে সম্পর্কে মাশরাফী বিন মুর্তজার নাকি কোনো ধারণাই নেই। প্রশ্নের জবাবে তিনি জানান যে, তিনি জানেন না কাদের নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছে বাংলাদেশ।

দলে কারা আছে সে সম্পর্কে না জানলেও দল নিয়ে অবশ্য নিজের প্রত্যাশা ঠিকই ব্যক্ত করলেন তিনি। গণমাধ্যমকে এ বিষয়ে মাশরাফী বলেন, ‘কতদূর যাবে বলতে পারছি না। আশা করি, ভালো করবে। আমি অবশ্যই চাই, বাংলাদেশ চ্যাম্পিয়ন হোক।’

তবে একসময় বাংলাদেশ দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মাশরাফী এটিও জানালেন যে, তিনি ‘শান্তর নেতৃত্ব দেখেননি’।

এসি/


ক্রিকেট মাশরাফী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250