শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার

কবীর সুমনের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৮ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

কবীর সুমন একাধারে গায়ক, গীতিকার ও অভিনেতা। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই বাংলার শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন।

সোমবার (২৯শে জানুয়ারি) বেলা আড়াইটার দিকে তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকদের ভাষ্য, হৃদরোগে আক্রান্ত হয়েছেন শিল্পী কবীর সুমন। বাড়িতে তিনি অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। সুমনের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। 

কবীর সুমনের পূর্বনাম ‘সুমন চট্টোপাধ্যায়’। ২০০০ সালে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে তিনি তার পুরনো নাম পরিত্যাগ করেন। তিনি আধুনিক ও রবীন্দ্রসংগীত দুই ধারার গান পরিবেশন করে সুনাম কুড়িয়েছেন।

৯৯২ সালে কবীর সুমন ‘তোমাকে চাই’ অ্যালবামের মাধ্যমে তিনি বাংলা গানে এক নতুন ধারার প্রবর্তন করেন। তার লেখা গানের অ্যালবামের সংখ্যা ১৫টিরও বেশি।

আরো পড়ুন: মিমি চক্রবর্তীর আরোগ্য কামনা ভক্তদের

কবীর সুমন সংগীতচর্চার পাশাপাশি প্রবন্ধ, উপন্যাস ও ছোটোগল্পের রচয়িতা হিসেবেও পাঠকের মন জয় করেছেন। তিনি বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় ইস্যু নিয়ে কথা বলেন।

ভারতে নন্দীগ্রাম গণহত্যার পরিপ্রেক্ষিতে কৃষিজমি রক্ষার ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত আন্দোলনে তিনি সক্রিয়ভাবে যোগদান করেন এবং সেই সূত্রে সক্রিয় রাজনীতিতে তার আবির্ভাব ঘটে।

কবীর সুমন ২০০৯ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে দেশের পঞ্চদশ লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেন ও জয়লাভ করে উক্ত কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন।

সূত্র:এই সময়

এসি/ওআ


কবীর সুমন মেডিক্যাল বোর্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250