রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

ফ্যাটি লিভার কমাতে আদা খেতে পারেন নিয়ম মেনে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৭ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

অনেকের ফ্যাটি লিভারের সমস্যা আছে। আজকাল অল্পবয়সীদের মধ্যেও এ প্রবণতা দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, খাদ্যাভ্যাসে পরিবর্তন না আনলে এই সমস্যার সমাধান মিলবে না। বিশেষ করে ফাস্ট ফুড খাওয়া বন্ধ করলে অনেকাংশে নিয়ন্ত্রণে থাকে ফ্যাটি লিভার।

এ ছাড়া প্রতিদিনের খাদ্যতালিকায় আদা যোগ করলে দারুণ উপকার পাওয়া যায়। আদায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান লিভারে ফ্যাট জমতে দেয় না। পাশাপাশি লিভারের কার্যকারিতা সচল রাখে। সাধারণত আদা দিয়ে চা খেলে কিংবা খাবারে আদা মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। তবে ফ্যাটি লিভারের হাত থেকে প্রতিকার পেতে আরও তিন উপায়ে আদা খেতে পারেন।

আদা-লেবুর পানি

সকালে খালি পেটে আদা-লেবুর পানি পান করুন। এক গ্লাস পানি গরম করে তাতে আদা থেঁতো করে দিয়ে দিন। পানিটা ভালো করে ফুটিয়ে নিন। অল্প ঠাণ্ডা হলে এই পানীয়তে লেবুর রস মিশিয়ে দিন। খালি পেটে হালকা আদা-লেবুর পানি পান করলে শরীরে জমে থাকা টক্সিন বের করে দেয়। সেই সঙ্গে বিপাক হার বাড়ায়। এই পানীয় ওজন কমাতেও সাহায্য করে। 

আদা-হলুদের চা

আদা ও হলুদ— দুটি উপাদানের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। এই পানীয় লিভারের প্রদাহ কমাতে এবং ফ্যাটি লিভারের হাত থেকে মুক্তি দিতে সাহায্য করে। পানি গরম করে কাঁচা হলুদ ও আদা থেঁতো করে ফুটিয়ে নিন। প্রয়োজনে আদার রস ও হলুদ গুঁড়োও ব্যবহার করতে পারেন।

আদা ও মৌরির চা

ফ্যাটি লিভারে সমস্যা থাকলে বদহজমের সমস্যা আরও বাড়ে। হজমের সমস্যা থেকে মুক্তি পেতে এক গ্লাস পানিতে আদা ও গোটা মৌরি ফুটিয়ে চা বানিয়ে নিন। এই চা পেট ফাঁপা, গ্যাস, অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি দেবে। এর পাশাপাশি এই পানীয় লিভারের ফ্যাট গলাতেও সাহায্য করবে।

জে.এস/

আদা পানি ফ্যাটি লিভারের সমস্যা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250