রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ *** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’ *** পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান *** ‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’ *** কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার

ভেনেজুয়েলার জ্বালানি খাতে নজর যুক্তরাষ্ট্রের: মাদুরো

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৫ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর অভিযোগ, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করতে অভিযান চালাচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নজর ভেনেজুয়েলার তেল খাতে। ভেনেজুয়েলার উপকূল থেকে যুক্তরাষ্ট্র একটি জ্বালানি তেলবাহী ট্যাংকার জব্দ করার পর মাদুরো এ কথা বলেন। খবর সিএনএনের।

ভেনেজুয়েলার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ বিভাগের আরোপ করা এবারের নিষেধাজ্ঞায় ভেনেজুয়েলার ছয়টি জাহাজ এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর তিনজন ভাগনেকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে।

ওয়াশিংটনের স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ই ডিসেম্বর) ভেনেজুয়েলার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দেয় মার্কিন অর্থ বিভাগ।

এর আগে গত বুধবার ভেনেজুয়েলার উপকূল থেকে একটি জ্বালানি তেলবাহী ট্যাংকার জব্দ করে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের জানান, জব্দ করা ট্যাংকারটি একটি মার্কিন বন্দরের দিকে ভাসিয়ে আনা হচ্ছে। এ বিষয়ে ক্যারোলাইন লেভিট বলেন, জব্দ করা ট্যাংকারটিতে নিষেধাজ্ঞার আওতায় থাকা এবং কালোবাজারে বিক্রি হওয়া জ্বালানি তেল ছিল।

সম্প্রতি ক্যারিবীয় অঞ্চলে নিজেদের সামরিক অবস্থান ক্রমেই জোরদার করেছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলা আর কলম্বিয়ার আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন মাদক চোরাচালানের নৌযানগুলোর ওপর একাধিক হামলা চালিয়েছে তারা। এটাকে ‘মাদকবিরোধী অভিযানের অংশ’ বলছে ওয়াশিংটন।

ভেনেজুয়েলা সরকারের অভিযোগ, প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর সরকারকে উৎখাত করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত লক্ষ্য। এ জন্য ক্রমেই সামরিকীকরণের পথ বেছে নিচ্ছে ওয়াশিংটন।

জে.এস/

নিকোলা মাদুরো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250