বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

এবার অ্যাকশন-কমেডি সিনেমায় সানিয়া মালহোত্রা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৭ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউডে পা রেখেই পরিণত শিল্পী হয়ে ওঠার যুদ্ধে নেমেছিলেন সানিয়া মালহোত্রা। মিস্টার পারফেকশনিস্ট-খ্যাত সুপারস্টার আমির খানের হাত ধরে অভিনয়ে আসা বলেই এই সাহস দেখাতে পেরেছেন। তাই চেষ্টা করে যাচ্ছেন ভিন্ন ধাঁচের গল্প আর চরিত্রের মধ্য দিয়ে অভিনয় প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে তুলে ধরতে।

যার প্রমাণ ‘দঙ্গল’-এর পর তার অভিনীত ‘সিক্রেট সুপারস্টার’, ‘পটাখা’, ‘ফটোগ্রাফ’, ‘শকুন্তলা দেবী’, ‘লুডে’, ‘লাভ হোস্টেল’, ‘জওয়ান’, ‘পাগলায়েট’, ‘হিট: দ্য ফার্স্ট কেস’, ‘শ্যাম বাহাদুর’ সিনেমাগুলো। প্রতিটি সিনেমাতেই সানিয়া নিজেকে ভিন্ন রূপে তুলে ধরেছেন। এবার আনকোরা আরেক চরিত্রের জন্য তিনি বেছে নিয়েছেন অ্যাকশন-কমেডি গল্পের সিনেমা। খবর আজকালের।

ভারতীয় সংবাদমাধ্যম আজকাল জানিয়েছে, সিরিয়াস অভিনয় থেকে সানিয়া মালহোত্রা এবার সরাসরি ঢুকে পড়েছেন অ্যাকশন-কমেডির জগতে। এ বছরই মুক্তি পাবে এই বলিউড তারকার নতুন ছবি, যেখানে তিনি প্রথমবার পূর্ণাঙ্গ অ্যাকশন ও কমেডির হিরোইন। সম্প্রতি অভিনেত্রীর নতুন সিনেমার অফিসিয়াল ঘোষণা হলেও এর নাম চূড়ান্ত হয়নি। তবে নতুন সিনেমাটি নিয়ে সানিয়াকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।

সামাজিক মাধ্যমে সিনেমার টিমের সঙ্গে একটি ছবি শেয়ার করে পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘খবরটা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি খুব খুশি। দেখা হবে সিনেমা হলে!’

জে.এস/

বলিউড বলিউড অভিনেত্রী সানিয়া মালহোত্রা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250