বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের *** জাপান যাবেন ড. মুহাম্মদ ইউনূস, চলতি মাসেই যমুনা ছাড়বেন *** গভর্নর বদল নিয়ে দিনভর যা হলো *** ‘মবের মাধ্যমে হত্যাকাণ্ডগুলোর জন্য ইউনূস সরকার দায়ী’ *** দ্য হান্ড্রেডে ভারত-পাকিস্তান ‘ঝামেলা’ নিয়ে মুখ খুলল ইংল্যান্ড *** বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর যৌন কেলেঙ্কারিতে তোলপাড় ইতালি *** সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

লাহোরে রহস্যজনকভাবে নিখোঁজ কানাডার গবেষক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২১ অপরাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৬

#

প্রতীকী ছবি

পাকিস্তানের লাহোর শহর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন কানাডার এক নাগরিক। ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও এখনও তার কোনো হদিস পায়নি পুলিশ।

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন জানিয়েছে, নিখোঁজ ওই ব্যক্তির নাম হামজা আহমেদ খান। তিনি একজন গবেষক। সম্প্রতি উচ্চতর গবেষণার কাজের জন্য পাকিস্তানে এসেছিলেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯শে ফেব্রুয়ারি গভীর রাতে লাহোরের বাসস্থান থেকে বেরোনোর পর থেকেই হামজার সন্ধান পাওয়া যাচ্ছে না।

পরিবারের অভিযোগ, হামজা ১৩ই ফেব্রুয়ারি পাকিস্তানে পৌঁছেছিলেন। লাহোরের একটি আবাসিক এলাকায় বন্ধুর সঙ্গে থাকতেন তিনি। ১৯শে ফেব্রুয়ারি রাত প্রায় ১টা থেকে ২টার মধ্যে তিনি একটি ভাড়ায় চালিত গাড়িতে বেরিয়ে যান। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

হামজার বন্ধু ইউসুফ রশীদ থানায় অভিযোগ দায়ের করে জানান, তারা নিজেরাই প্রথমে হামজাকে খুঁজে বের করার চেষ্টা করেছিলেন। কিন্তু কোনো খোঁজ না পাওয়ায় তিনি অপহরণের আশঙ্কা প্রকাশ করেন। এরপরই পুলিশে অভিযোগ দায়ের করা হয়।

ইউসুফ রশীদ ডনকে জানান, তিনি পুলিশকে সব তথ্য দিয়েছেন, তবে এখনও তার বন্ধুকে উদ্ধারে পুলিশ কোনো সফলতা পায়নি।

এ ঘটনায় হামজার পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ বেড়েছে। তদন্ত প্রক্রিয়ায় পাকিস্তানের আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

আহমদের ভাই আওয়াইস আহমদ খান ডনকে জানান, যাত্রা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে তাদের পরিবার রাইড সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছে। তিনি অভিযোগ করেন, যাত্রাটি মাঝপথেই বাতিল করা হয়েছিল।

আওয়াইস জানান, যে বাসার সামনে তার ভাই ওই তরুণীকে নামিয়ে দিয়েছিলেন, সেই বাসার সিসিটিভি ফুটেজ তাদের কাছে রয়েছে। 

তিনি বলেন, ক্যাব কোম্পানি আমাদের কোনো তথ্য দেয়নি। তারা জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী যোগাযোগ করলে তবেই তথ্য দেবে।

তিনি আরও বলেন, তার জানা মতে এখন পর্যন্ত পুলিশ থেকে কেউ ওই কোম্পানির সঙ্গে যোগাযোগ করেনি।

এ ঘটনার তদন্ত কর্মকর্তা মুহাম্মদ নাভিদ জানিয়েছেন, তদন্তকারীরা এখনও হামজার অবস্থান নির্ধারণ করতে পারেননি।

তিনি বলেন, অপহৃত ব্যক্তির অবস্থান সম্পর্কে আমরা এখনও কোনো তথ্য পাইনি। তদন্তের অংশ হিসেবে পুলিশ অভিযোগকারী এবং রাইড শেয়ারিং প্রতিষ্ঠান থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে।

জে.এস/

পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250