রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

বদিউল মজুমদারের ‘সাংবাদিকেরা পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১৮ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

‎গাইবান্ধার পলাশবাড়ীতে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। সাংবাদিকদের ‘রাজনৈতিক দল বা ব্যক্তিদের পোষা কুকুর’ বলে আখ্যা দেওয়ার অভিযোগ ওঠার পর স্থানীয় সাংবাদিকদের তীব্র প্রতিবাদ ও চাপের মুখে তিনি নিজের বক্তব্যকে ভুল বলে স্বীকার করেন এবং তা প্রত্যাহার করেন।

আজ শনিবার (১৭ই জানুয়ারি) বিকেলে স্থানীয় সাংবাদিক রবিউল ইসলাম বিষয়টি ঢাকার একাধিক গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে পলাশবাড়ী বিশ্বসাহিত্য কেন্দ্রে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে বদিউল আলম মজুমদার এমন মন্তব্য করেন বলে উপস্থিত সাংবাদিকদের অভিযোগ। বক্তব্যের পরপরই সভাস্থলে থাকা সাংবাদিকেরা আপত্তি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ড. বদিউল আলম মজুমদার বলেন, তার মন্তব্য অনাকাঙ্ক্ষিত ছিল এবং তিনি তা তাৎক্ষণিক প্রত্যাহার করেছেন।

তার এই মন্তব্যের জের ধরে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে নানামুখী আলোচনা-সমালোচনা চলছে। সাংবাদিক সমাজসহ নানা শ্রেণি-পেশার নেটিজেন বদিউল মজুমদারের সমালোচনা করছেন। এ বিষয়ে নানাভাবে চেষ্টা করেও সুখবর ডটকম তার বক্তব্য জানতে পারেনি। তার মুঠোফোন নম্বরে ফোন করা হলেও তিনি ধরেননি।

‎গতকালের সভায় ড. বদিউল আলম দেশের বর্তমান রাজনৈতিক ও নির্বাচনী পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, দেশে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন এখন সময়ের দাবি। এখনো অধিকাংশ প্রার্থী কালোটাকা ও পেশিশক্তিনির্ভর রাজনীতির সঙ্গে জড়িত।

তিনি বলেন, সবচেয়ে বেশি প্রয়োজন নির্বাচন কমিশনের সংস্কার। তার দাবি, শেখ হাসিনার চেয়েও নির্বাচন কমিশনের লোকজন বড় আওয়ামী লীগারে পরিণত হয়েছিল।

বদিউল আলম বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয় এবং প্রতিশোধপরায়ণ রাজনীতির মাধ্যমে শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকার চেষ্টা করেছিলেন।

‎মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সুজন ময়মনসিংহ অঞ্চলের সমন্বয়ক জয়ন্ত কর, জেলা ফ্যাসিলিটেটর আতিক সুমন, ম্যানেজার মেহেরুন নেসা। এ ছাড়া পলাশবাড়ী উপজেলা সুজনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক কৃষক জাহিদুল ইসলাম সভায় অংশ নেন।

বদিউল আলম মজুমদার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

🕒 প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’

🕒 প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

Footer Up 970x250