মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জ্বালানি ইস্যুতে ২৪ ঘণ্টায় ৩৯১ অভিযান, ৮৭ হাজার লিটার মজুদ তেল উদ্ধার *** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি

চার বছরে বাংলাদেশকে ২০.৮ বিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

আগামী চার বছরে বাংলাদেশকে ২০.৮ বিলিয়ন ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বলে আশা করা হচ্ছে। এই ঋণ অর্থনীতির গতি বাড়িয়ে দিয়ে দশ বছরেরও কম সময়ের মধ্যে বাংলাদেশকে উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত হতে ভূমিকা রাখবে।

এডিবির নথি সূত্রে জানা যায়, এই অর্থের পরিমাণ গত চার বছরে প্রাপ্ত ১২ বিলিয়ন ডলারের চেয়ে ৪২.৩ শতাংশ বেশি। এর মধ্যে মোট অর্থের ৭৮.৮৫ শতাংশ বা ১৬.৪ বিলিয়ন ডলার অর্ডিনারি ক্যাপিটাল রিসোর্স (ওসিআর) হিসেবে দেওয়া হবে এবং বাকি ঋণ কনসেশনাল হবে।

ওসিআর তহবিলের আওতায় ঋণ পরিশোধের সময়কাল ২৫ বছর ও ঋণ পরিশোধের জন্য পাঁচ বছরের গ্রেস পিরিয়ড নির্ধারিত। এর সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট (সোফর) সুদহারের সঙ্গে ০.৭৫ শতাংশ চার্জ দিতে হবে। ফেডারেল রিজার্ভ অফ ব্যাংক অব নিউইয়র্কের ডেটা অনুযায়ী, সোফর ছিল ৫.৩২ শতাংশ। 

আরো পড়ুন: তিন হাজার কোটি টাকা আত্মসাত: প্রিমিয়ার ব্যাংকের চার কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

কনসেশনাল ঋণ পরিশোধে একই সময়সূচি থাকলেও সুদের হার নির্ধারণ করা হয়েছে ২ শতাংশ। নথি থেকে জানা যায়, এডিবি ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের সাতটি খাতের ৯২টি প্রকল্পে ঋণ দেওয়ার জন্য একটি তালিকা তৈরি করেছে। 

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৫ (দক্ষিণ রুট); দক্ষিণ এশিয়া উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার আওতায় ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ও দক্ষিণ করিডোর উন্নয়ন প্রকল্প (ফরিদপুর-বরিশাল মহাসড়ক); এবং ঢাকা পাওয়ার সিস্টেম সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্প। 

এই প্রকল্পগুলো চূড়ান্ত করতে সোমবার (২৪শে জুন) মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে বৈঠক করবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। 

এইচআ/  

এডিবি ঋণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250