রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ *** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’ *** পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান *** ‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’ *** কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার *** ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

হিন্দু ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি, সতর্ক করে বিএনপির মাইকিং

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির নাম ভাঙিয়ে বেশ কিছু দিন ধরে নীরব চাঁদাবাজি চলছে দাবি করে চাঁদাবাজির বিষয়ে সতর্ক করে দলটির পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ই অক্টোবর) সকাল থেকে আলফাডাঙ্গা পৌর শহরসহ উপজেলার ছয়টি ইউনিয়নে এ মাইকিং করা হয়।

মাইকিংয়ে বলা হয়, ‘প্রিয় আলফাডাঙ্গাবাসী আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে আলফাডাঙ্গা বাজারের এবং আশপাশের গ্রামের বিশেষ করে হিন্দু ব্যবসায়ীদের ওপর নানা রকম ভয়ভীতি দেখিয়ে নতুন নতুন মামলার আসামি বানানোর কথা বলে নীরবে চাঁদাবাজির চেষ্টা চলছে বা হচ্ছে। দয়া করে কেউ এ ধরনের প্রতারণার ফাঁদে পা দিবেন না।'

এতে বলা হয়, 'অনেকেই নিজেদেরকে বিএনপির নেতা হিসেবে দাবি করছে। এ ধরনের কোনো ব্যক্তি যদি আপনাকে বিএনপির নাম দিয়ে ভয়ভীতি দেখায়, তাহলে তাৎক্ষণিকভাবে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র নেতা-কর্মী এবং সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। পাশাপাশি ভুক্তভোগীরা পুলিশ প্রশাসনের সাথেও যোগাযোগ করতে পারেন।’

উপজেলা বিএনপির নেতা-কর্মীরা বলছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই কিছু কুচক্রী মহল সক্রিয় হয়ে উঠছে। এমনকি বিএনপির নেতা-কর্মীদের নাম ভাঙিয়ে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা ও নীরব চাঁদাবাজি করা হচ্ছে। এসব কুচক্রী মহলের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতে এবং চাঁদাবাজি বন্ধ করতে উপজেলাজুড়ে মাইকিং করা হয়েছে।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া বলেন, জনসাধারণকে সতর্ক করার জন্য সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খন্দকার নাসিরুল ইসলামের নির্দেশনায় এ মাইকিং করা হয়েছে। কারণ, কয়েক মাস ধরে দলের নাম ভাঙিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে অর্থ আদায় করা হয়েছে। এর সঙ্গে উপজেলা বিএনপি কোনোভাবেই জড়িত নয়। তাই উপজেলাবাসীকে মাইকিং করে এ কথা জানানো হয়েছে।

এমন ঘোষণাকে বিএনপির দলীয় বিষয় উল্লেখ করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল আলম বলেন, ‘বিএনপির পক্ষে এ জাতীয় মাইকিং করা হয়েছে বলে আমি জানতে পেরেছি। অপরাধ দমন করা পুলিশের দায়িত্ব। জনসাধারণের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’

ফরিদপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250