শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার

হুমায়ূন আহমেদের চার সিনেমা স্টার সিনেপ্লেক্সে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৭ অপরাহ্ন, ৬ই নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী ১৩ই নভেম্বর। এ উপলক্ষে ৭ই থেকে ১৩ই নভেম্বর ‘হুমায়ূন আহমেদ সপ্তাহ’ উদ্‌যাপন করবে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই সপ্তাহে হুমায়ূন আহমেদের জনপ্রিয় চারটি সিনেমা ‘আমার আছে জল’, ‘ঘেটুপুত্র কমলা’, ‘নয় নম্বর বিপদ সংকেত’ ও ‘দারুচিনি দ্বীপ’ প্রদর্শন করবে স্টার সিনেপ্লেক্স।

স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার, সনি স্কয়ার এবং সামরিক জাদুঘর শাখায় ছবিগুলো দেখতে পাবেন দর্শকেরা। স্টার সিনেপ্লেক্সের কাউন্টার থেকে একটি টিকেট কিনলে আরেকটি ফ্রি পাওয়া যাবে।

আয়োজনটি প্রসঙ্গে প্রতিষ্ঠানটির মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের সাংস্কৃতিক জগতে হুমায়ূন আহমেদ একটি জাদুকরি নাম। সাহিত্য, নাটক ও চলচ্চিত্রে তিনি যে জনপ্রিয়তা অর্জন করেছেন, তা বিস্ময়কর। মৃত্যুর পরও তিনি ব্যাপকভাবে বেঁচে আছেন অগণিত মানুষের হৃদয়ে। ওনার সিনেমাগুলো আমাদের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছিল। কিছু সিনেমার প্রিমিয়ারও হয়েছিল আমাদের এখানে। দর্শকদের পাশাপাশি তার প্রতি আমাদের অশেষ ভালোবাসা ও কৃতজ্ঞতা রয়েছে। তাই ৭৭তম জন্মবার্ষিকীর এই সময়টা আমরা দর্শকদের নিয়ে বিশেষভাবে উদ্‌যাপন করতে চাই। সে জন্যই এ আয়োজন। এ আয়োজনে আমাদের সহযোগিতা করার জন্য ইমপ্রেস টেলিফিল্মকে বিশেষ ধন্যবাদ জানাই।’

হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ‘দারুচিনি দ্বীপ’ সিনেমাটি নির্মাণ করেন তৌকীর আহমেদ। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এ ছবিতে অভিনয় করেছেন রিয়াজ, মম, ইমন, বিন্দু, মুনমুন, মোশাররফ করিমসহ অনেকে।

‘নয় নম্বর বিপদ সংকেত’ মুক্তি পায় ২০০৭ সালে। এতে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, জয়ন্ত চট্টোপাধ্যায়, তানিয়া আহমেদ, দিতি, ফারুক আহমেদ প্রমুখ।

২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয় করেছেন ফেরদৌস, বিদ্যা সিনহা মিম, জাহিদ হাসান, মেহের আফরোজ শাওনসহ অনেকে।

হুমায়ূন আহমেদ নির্মিত সর্বশেষ চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’ মুক্তি পেয়েছে ২০১২ সালে। এ ছবিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, মুনমুন আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মামুন, শামীমা নাজনীন প্রমুখ।

জে.এস/

হুমায়ূন আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250