রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

নিরাপত্তা চেয়ে থানায় জিডি মুশতাক-তিশা দম্পতির

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৮ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

নিরাপত্তাহীনতার অভিযোগ এনে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আলোচিত দম্পতি খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা।

শনিবার (১০ই ফেব্রুয়ারি) রাতে ডিএমপির শাহবাগ থানায় গিয়ে তারা এই অভিযোগ করেন।

জিডিতে বলা হয়, গত ৯ই ফেব্রুয়ারিতে আনুমানিক সময় বিকাল ৩টা শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলা উপলক্ষে মিজান পাবলিশার্সে ‘তিশা এন্ড মুশতাক’ ও ‘তিশার ভালোবাসা’ আমার বই প্রকাশিত হয়। পাঠকদের সঙ্গে মতবিনিময় করার জন্য আমি ও আমার স্ত্রী সিনথিয়া ইসলাম তিশাসহ মেলায় উপস্থিত হই। মেলার সার্বিক পরিস্থিতি ও বই বিক্রিসহ পাঠকদের উপস্থিতি ভালো ছিল।

আমরা ক্রেতা ও ভক্তদের সঙ্গে মতবিনিময়, ছবি তোলা ও অটোগ্রাফ দিচ্ছিলাম। হঠাৎ অজ্ঞাতনামা কিছু লোক অসৎ উদ্দেশে এসে আমাকে ও আমার স্ত্রীকে আজেবাজে মন্তব্য করাসহ আমার প্রকাশিত কয়েকটি বই ছিঁড়ে ফেলে। একপর্যায়ে আমাকে মেলায় পুনারায় প্রবেশ করিলে স্ত্রীসহ বড় ধরনে ক্ষয়ক্ষতিসহ প্রাণনাশের হুমকি দেয়। পরে মেলার পরিবেশ রক্ষার্থে আমরা ঘটনাস্থল ত্যাগ করি। বর্তমানে আমি ও আমার স্ত্রীসহ নিরাপত্তাহীনতায় ভুগছি।

ডিএমপির শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, মুশতাক-তিশা দম্পতি শুক্রবার বইমেলার ঘটনা নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।

এর আগে শুক্রবার (৯ই ফেব্রুয়ারি) বিকালে সোহরাওয়ার্দী উদ্যানের মিজান পাবলিশার্সের সামনে উপচে পড়া ভিড় ছিল দর্শনার্থীদের। ‘তিশার ভালোবাসা’ বইটি হাতে নিয়ে পাঠকদের বই কিনতে উৎসাহিত করছিলেন মুশতাক তিশা দম্পতি। হঠাৎ একদল দর্শনার্থী তাদের দুয়োধ্বনি দিতে থাকে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের নিরাপত্তা দিয়ে মেলা প্রাঙ্গণ থেকে বের হতে সাহায্য করে।

ওআ/


মুশতাক-তিশা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250