মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

‘শততম’ ম্যাচে সেঞ্চুরি পেলেন লিটনও

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩২ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

শততম টেস্ট খেলতে নেমেছিলেন বলে সব স্পটলাইট ছিল মুশফিকুর রহিমের ওপর। সেঞ্চুরি করে তিনি উপলক্ষটাকে আরও বিশেষ করে রেখে দিয়েছেন তিনি।

তবে এসবের আড়ালে লিটন দাসও মাইলফলকের এক ম্যাচ খেলতে নেমেছিলেন। এই ম্যাচ তারও শততম, তবে সব ধরনের প্রথম শ্রেণির ক্রিকেট ধর্তব্যে এনে তবেই। সেই ম্যাচে লিটনও সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন।

২০১১ সালের ১৭ই অক্টোবর বগুড়ায় জাতীয় ক্রিকেট লিগে অভিষেক হয় তার। ঢাকার বিপক্ষে রংপুর বিভাগের হয়ে খেলতে নেমেছিলেন তিনি। সে ম্যাচে তিনি দুই ইনিংসে করেছিলেন যথাক্রমে ১৬ ও ৩১।

এরপর জাতীয় দলের হয়ে টেস্ট অভিষেক হয় ২০১৫ সালে ভারতের বিপক্ষে ফতুল্লায়। সব মিলিয়ে এই ম্যাচের আগ পর্যন্ত ৯৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচ দিয়ে তিনি সংখ্যাটা তিনে উন্নীত করেছেন। 

মাইলফলক ছোঁয়ার ম্যাচে তিনিও সেঞ্চুরি পেয়েছেন। ইনিংসের ১১৬তম ওভারে গ্যাভিন হোয়িকে চার মেরে সেঞ্চুরি পূরণ করেন। ১৫৮ বলে সেঞ্চুরিটা করলেন। ৭টি চার আর ২টি ছয় মেরেছেন তিন অঙ্ক ছোঁয়ার পথে। 

টেস্ট ক্রিকেটে এটি তার পঞ্চম সেঞ্চুরি। ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে করা ওই সেঞ্চুরির এক বছর পর এবার আবার তিন অঙ্কের দেখা পেলেন তিনি।

 জে.এস/

লিটন দাস বাংলাদেশ ক্রিকেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250