শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার

তাসকিনকে লন্ডনে পাঠাল বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৮ অপরাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

পুরোনো অ্যাঙ্কেলের চোটে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট সিরিজের দলে নেই তাসকিন আহমেদ। ৩০ বছর বয়সী অভিজ্ঞ এ পেসারকে এ সিরিজে বিশ্রাম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু বিশ্রামই নয়, উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে পাঠাল তারা। আজ রোববার (২৭শে এপ্রিল) রাত ৮টায় লন্ডনের বিমান ধরেছেন তাসকিন।

মান বাঁচানোর লড়াইয়ে আগামীকাল চট্টগ্রাম টেস্টে খেলতে নামবে বাংলাদেশ দল। ঠিক এর আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের জন্য দোয়া চাইলেন তাসকিন। 

তিনি লেখেন, ‘আমি কিছুদিন ধরে অ্যাঙ্কেলের ব্যথায় ভুগছিলাম, এজন্য বিসিবি আমাকে এ (জিম্বাবুয়ে) সিরিজ থেকে বিশ্রাম দিয়েছে এবং একজন গোড়ালি বিশেষজ্ঞের কাছে পাঠাচ্ছে। বিসিবির এ সহযোগিতার জন্য ধন্যবাদ। ইনশা আল্লাহ আরও শক্তভাবে ফিরে আসব আমি! আমার জন্য দোয়া করবেন।’

চ্যাম্পিয়নস ট্রফি থেকে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের জার্সিতে খেলেছেন তাসকিন। তিন ম্যাচ খেলে ৮ উইকেট শিকার করেছেন এ পেসার। এরপর পায়ে ব্যথা অনুভব করলে আর খেলতে নামেননি তিনি।

এইচ.এস/

তাসকিন আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250