শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

ইসরায়েলি সেনা ইউনিটের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৩ অপরাহ্ন, ২১শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের সেনাবাহিনীর একটি ইউনিটের ওপর নিষোধাজ্ঞা দিতে যাচ্ছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আগামী কয়েকদিনের মধ্যে নিষেধাজ্ঞার ঘোষণা দেবেন।

‘নেতজা ইয়েহুদা’ নামের এই ইউনিটটি প্যালেস্টাইনের দখলকৃত পশ্চিমতীরে মোতায়েন রয়েছে। পশ্চিমতীরে মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ রয়েছে নেতজা ইয়েহুদার বিরুদ্ধে।

মার্কিন একটি সংবাদমাধ্যম শনিবার (২০শে এপ্রিল) দেশটির এক কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে।

আরো পড়ুন: লোকসভা নির্বাচন : পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী বাড়ানোর সিদ্ধান্ত

নিষেধাজ্ঞা আরোপ করা হলে ইসরায়েলি সেনাবাহিনীর এই ইউনিটটি আমেরিকার কোনো আর্থিক সহায়তা এবং প্রশিক্ষণ সুবিধা পাবে না।

কাতারভিত্তিক একটি সংবাদমাধ্যম জানিয়েছে, উগ্রবাদী-অবৈধ বসতিস্থাপনকারী যেসব ইসরায়েলি সেনাবাহিনীর অন্যান্য ইউনিটে যোগ দেওয়ার সুযোগ পায় না তারাই ‘নেতজা ইয়েহুদাতে’যোগ দেয়। 

অনুসন্ধানী সাংবাদিকা বিষয়ক সংস্থা প্রোপাবলিকা গত সপ্তাহে এক প্রতিবেদনে জানায়, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্যানেল কয়েক মাস আগে দখলদার ইসরায়েলের পুলিশ ও সেনাবাহিনীর নির্দিষ্ট ইউনিটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মতামত দেয়। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন কোনো ব্যবস্থা নেননি। এই প্রতিবেদনটি প্রকাশের পরই ইসরায়েলি সেনা ইউনিটের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা শোনা যাচ্ছে।

উল্লেখ্য, আমেরিকা যদি এই উগ্র সেনা ইউনিটটির ওপর নিষেধাজ্ঞা দেয় তাহলে প্রথমবারের মতো ইসরায়েলের সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে মার্কিন প্রশাসন।

সূত্র: এক্সিউস

এইচআ/ 


নিষেধাজ্ঞা ইসরায়েলি সেনা নেতজা ইয়েহুদা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250