রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

৩০ দিন বাঁচতে পারলেই মিলবে বিপুল অর্থ

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩৯ পূর্বাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ডিস্টোপিয়ান অ্যাকশন থ্রিলার সিনেমা ‘দ্য রানিং ম্যান’। স্টিফেন কিংয়ের ১৯৮২ সালের একই নামের উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে এটি। এডগার রাইট পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন গ্লেন পাওয়েল, উইলিয়াম এইচ ম্যাসি, মাইকেল সেরা, এমিলিয়া জোন্স, ড্যানিয়েল এজরা, জেমি লসন, কোলম্যান ডোমিঙ্গো, জোশ ব্রোলিন প্রমুখ।

প্যারামাউন্ট পিকচার্সের ব্যানারে আজ শুক্রবার, ১৪ই নভেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে এটি। মাল্টিপ্লেক্সটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিনেমায় দেখা যাবে, নিকট ভবিষ্যতের ডিস্টোপিয়ান সমাজের পৃথিবীতে ভয়াবহ অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। বেকারত্ব ও সরকারি নিয়ন্ত্রণে পিষ্ট হয়ে পড়েছে মানুষ। জনগণকে ব্যস্ত ও নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার আয়োজন করে ভয়ংকর টেলিভিশন গেম শো ‘দ্য রানিং ম্যান’। এই শোতে অংশগ্রহণকারীদের বলা হয় রানার।

সমাজের অবাঞ্ছিত, দরিদ্র শ্রেণির মানুষ, যাদের সামনে একটাই সুযোগ—৩০ দিন বেঁচে থাকতে পারলে তারা জিতে নিতে পারবে বিপুল অর্থ ও স্বাধীনতা। কিন্তু তাদের পিছু নেয় সশস্ত্র হত্যাকারীদের একটি দল, যারা রাষ্ট্রের হয়ে এই খেলা পরিচালনা করে।

ছবিতে গ্লেন পাওয়েল অভিনয় করেছেন ‘বেন রিচার্ডস’ নামের চরিত্রে, যে সামাজিকভাবে পিছিয়ে পড়া একজন বাবা, যার মেয়ে অসুস্থ, তাই জীবনের আশা ধরে রাখতে এই বিপজ্জনক খেলায় অংশগ্রহণ করে। বেন একজন সাধারণ কারখানার কর্মী, যার ছোট মেয়ে মারাত্মক অসুস্থ এবং চিকিৎসার খরচ জোগাড় করতে পারছে না।

অন্যায় রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। শেষমেশ পরিবারের জন্য মরিয়া হয়ে বেন অংশ নেয় এই শোতে।

জে.এস/

দ্য রানিং ম্যান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির

🕒 প্রকাশ: ০২:২৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

🕒 প্রকাশ: ০১:৩৯ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান

🕒 প্রকাশ: ১২:১৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250