মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরান যুদ্ধের প্রভাবে তেলের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ *** নেপালের সরকার ও জনগণকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** নেটিজেনদের প্রশংসায় ভাসছেন মাহফুজ আনাম *** কলকাতায় গ্রেপ্তার ফয়সাল ও আলমগীরের সাক্ষাৎ চায় বাংলাদেশ উপহাইকমিশন *** ‘শেখ হাসিনার নেতৃত্বে পরিশুদ্ধ আওয়ামী লীগ সৃষ্টি করাই এখন প্রধান লক্ষ্য’ *** হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তারদের দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** মাদক মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর বেকসুর খালাস *** জুমার সঙ্গে হাদির খুনির ছবি, যা জানাল দ্য ডিসেন্ট *** আড়াল থেকে সর্বোচ্চ নেতা, কে এই মুজতবা খামেনি *** ওসমান হাদির হত্যাকারীদের বিষয়ে ভারতের কাছে কনস্যুলার সুবিধা চেয়েছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫৯ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

নবগঠিত সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হচ্ছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক আমিনুল হক। সংসদ সদস্য না হলেও টেকনোক্র‍্যাট কোটায় এ দায়িত্ব দেওয়া হবে তাকে।

গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ঢাকা-১৬ আসনে বিএনপির হয়ে লড়াই করেন আমিনুল। কিন্তু জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী কর্নেল (অব.) মো. আবদুল বাতেনের কাছে হেরে যান তিনি। যদিও সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নির্বাচনে জয়লাভ করে বিএনপি।

এরপর থেকেই ক্রীড়ামন্ত্রী কে হবেন এনিয়ে শুরু হয় জল্পনাকল্পনা। বিসিবির সাবেক সভাপতি আলী আসগর লবী ও সাবেক ক্রীড়ামন্ত্রী নিতাই রায়ের নাম শোনা গেলেও দিনশেষে আমিনুল হকই মন্ত্রী হলেন।

এর আগে কোনো ক্রীড়াবিদই ক্রীড়ামন্ত্রী বা প্রতিমন্ত্রী হতে পারেননি। সাবেক ফুটবলার আরিফ খান জয় ক্রীড়া উপমন্ত্রী ছিলেন ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত।

১৯৯৪ সাল থেকে ক্যারিয়ার শুরু করা আমিনুল পেশাদার ফুটবল খেলেছেন টানা ২০ বছর। বেশিরভাগ সময় তিনি কাটিয়েছেন মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ চক্রে। জাতীয় দলের হয়ে ২০০৩ সালে সাফ জিতেছেন তিনি। ২০১০ সালে এসএ গেমসে সোনা জয়ের পেছনে বাংলাদেশকে নেতৃত্ব দেন এই গোলরক্ষক।

ফুটবল ছাড়ার পরপরই রাজনীতিতে জড়িয়ে পড়েন আমিনুল। বর্তমানে দলটির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়কের দায়িত্ব পালন করছেন।

আমিনুল হক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250