সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

পিসিবির নতুন চেয়ারম্যান মহসিন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৮ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সৈয়দ মহসিন রাজা নাকভি। আগামী ৩ বছরের জন্য পিসিবির দায়িত্ব পেয়েছেন মহসিন। পিসিবির ৩৭তম চেয়ারম্যান হলেন তিনি।

মঙ্গলবার (৬ই ফেব্রুয়ারি) লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পিসিবির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান শাহ খাওয়ারের সভাপতিত্বে ও সবার সম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মহসিন। আগামী তিন বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে গত মাসে জাকা আশরাফ পদত্যাগ করার পর পরিচালনা পর্ষদের প্রধান হিসেবে নাকভিকে নিয়োগ দেন পিসিবির প্রধান পৃষ্ঠপোষক ও দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী। ২০২২ সালের ডিসেম্বরে রমিজ রাজা পদত্যাগ করার পর থেকেই নির্বাচিত চেয়ারম্যান ছাড়াই চলছে পিসিবি। বোর্ডের ব্যবস্থাপনা কমিটির প্রধান হিসেবে নাজাম শেঠিকে এর আগে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি দায়িত্ব ছাড়ার পর গত জুলাইয়ে তার স্থলাভিষিক্ত হন জাকা আশরাফ।

আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপের ভেন্যু ও ম্যাচসূচি ঘোষণা

জাকা আশরাফের ওপর নতুন করে পিসিবির নির্বাচন আয়োজনের দায়িত্ব ছিল। কিন্তু তাতে ব্যর্থ হওয়ায় গভর্নিং বডির সভায় তিনি পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য হন। তার জায়গায় আসেন শাহ খাওয়ার। এবার তার মেয়াদে নতুন চেয়ারম্যান পেল পিসিবি। 

এসকে/ 

চেয়ারম্যান পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সৈয়দ মহসিন রাজা নাকভি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250