শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার

অস্কারের মঞ্চে যেসব তারকা পারফর্ম করবেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৯ পূর্বাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

আগামী ২রা মার্চ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ক্যালিফোর্নিয়ায় বসবে ৯৭তম অস্কারের আসর। অনুষ্ঠানটি উপস্থাপন করবেন জনপ্রিয় কমেডিয়ান কনান ও’ ব্রায়েন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে ডলবি থিয়েটার থেকে, যা বিশ্বব্যাপী ২০০টিরও বেশি অঞ্চলে দেখানো হবে।

মূল পুরস্কার প্রদান আয়োজনের আগে রেড কার্পেট শো শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। সেখানে পারফর্ম করবেন বিশ্বসেরা তারকারা। অস্কার কমিটি এক ই-মেইল বার্তায় পারফর্ম করা তারকাদের সেই তালিকা প্রকাশ করেছে।

আরও পড়ুন: এক্সেল একাডেমি মঞ্চে আনছে 'দ্য সাউন্ড অফ মিউজিক'

সেখানে বলা হয়েছে, ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে নাচ-গানে মঞ্চ মাতাবেন ডোজা ক্যাট, সিঁথিয়া এরিভো, অ্যারিয়ানা গ্রান্দে, ব্ল্যাকপিঙ্কের লিসা, কুইন লাতিফা এবং রেই। এই তারকাখচিত পরিবেশনাগুলো বিশ্ব চলচ্চিত্রের ঐতিহ্য ও কিংবদন্তিদের সম্মান জানাতে আয়োজিত হবে।

এক বিশেষ পরিবেশনায় চমক হিসেবে যোগ দেবে লস অ্যাঞ্জেলেস মাস্টার কোয়ারেল।

এসি/ আই.কে.জে


অস্কার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250