রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

অভিনেত্রী হওয়ার ইচ্ছা ছিল না রানি মুখার্জির

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৯ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম অভিনেত্রী রানি মুখার্জি। টানা তিন দশক ধরে বড় পর্দায় কখনো রোমান্টিক নায়িকা, আবার কখনো প্রতিবাদী নারী হিসেবে তিনি ভক্তদের মন জয় করেছেন । সম্প্রতি ব্লকবাস্টার ‘মর্দানি’ ফ্র্যাঞ্চাইজের তৃতীয় কিস্তির ঘোষণা দিয়ে ক্যারিয়ারের ৩০ বছর পূর্তি উদযাপন করছেন রানি। 

এই বিশেষ মুহূর্তে ভক্তদের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন খোলা চিঠি লিখেছেন তিনি। সেখানেই তিনি তুলে ধরেছেন তার দীর্ঘ যাত্রার নেপথ্য কথা।

রানি লেখেন, ‘আজ থেকে ৩০ বছর আগে যখন কোনো এক ছবির সেটে প্রথম পা রেখেছিলাম, তখন বড় কোনো পরিকল্পনা ছিল না আমার। এমনকি অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল না। আজ মনে হয়, সিনেমা যেন আমাকে নিজেই খুঁজে নিয়েছে।'

কাকতালীয়ভাবে এই ইন্ডাস্ট্রিতে আসা উল্লেখ করে তিনি আরো জানান, শুরুর দিনগুলোতে তিনি বেশ দ্বিধাগ্রস্ত ও ভীতু ছিলেন। তিনি বলেন, ‘আজও আমার ভেতরে সেই নার্ভাস মেয়েটা বেঁচে আছে। প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়ে যে মেয়েটি ভাবত, সে সংলাপ ভুলে যাবে না তো? সে কি আদৌ এই কাজের যোগ্য?’

দীর্ঘ এই পথচলায় ‘মা’ হওয়ার অভিজ্ঞতা ও ক্যারিয়ারের সংযোগ নিয়েও কথা বলেছেন রানি। ক্যারিয়ারের শুরুতে মায়ের চরিত্রে অভিনয় করে জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি।

অভিনেত্রীর কথায়, ‘আমি সংকেতে বিশ্বাস করি। মা হওয়ার পরই যখন এই বিশেষ পুরস্কারটি পেলাম, তখন অনুভব করেছি একজন মা তার সন্তানের জন্য ঠিক কতদূর যেতে পারেন। জীবনের এই পর্যায়ে এসে আমি হয়তো আরো অনেক বেশি পরিণত।’

জে.এস/

রানি মুখার্জি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির

🕒 প্রকাশ: ০২:২৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

🕒 প্রকাশ: ০১:৩৯ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান

🕒 প্রকাশ: ১২:১৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250