শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার

ব্যাংকে জমা রাখা টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: অর্থ উপদেষ্টা

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৬:৪২ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৫

#

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘দেশের খারাপ ব্যাংকগুলোকে পুনর্বাসনের চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। ইসলামী ব্যাংক তার একটি বড় উদাহরণ। যারা বিভিন্ন ব্যাংকে টাকা জমা দিয়েছেন, তাদের টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারবদ্ধ। কারও টাকা মাইর যাবে না।’

আজ শনিবার (৫ই জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, বিগত সময়ে অনেকে ব্যাংকের টাকা নিয়ে চলে গেছেন, যা পৃথিবীর কোনো দেশে কখনো ঘটেনি।

ড. সালেহউদ্দিন আরও বলেন, এনবিআরের চলমান সমস্যা সমাধানে আলোচনা চলছে। বিভিন্ন ব্যবসায়ী ও অংশীজনদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী করণীয় নিশ্চিত করা হবে। এজন্য পাঁচ সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। তারা এ বিষয়ে আলোচনা করে সুপারিশ করবে।

দেশের বিনিয়োগ বাড়ানো নিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘এবারের বাজেটে আমদানি শুল্ক কমানো হয়েছে। বিশেষ করে, ইউরোপ-আমেরিকার ট্যারিফ ডিভিশনে আমদানি শুল্ক কমাতে হয়েছে। বিদেশি বিনিয়োগকারী আনতে আমরা নিশ্চিত করছি, যেন ব্যবসায়ীকে ১০-১২ জায়গায় যেতে না হয়। যত ধরনের ছাড়পত্র আছে, সেগুলো আমরা কেন্দ্রীয়ভাবে দেওয়ার চেষ্টা করছি।’

সালেহউদ্দিন আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250