বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

মিষ্টি নীহার প্রেমে দুষ্টু ইয়াশ

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৩৬ পূর্বাহ্ন, ১৪ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইয়াশ রোহান ও নাজনীন নীহাকে নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘উইশ কার্ড’। এতে সাদ চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ, হৃদি চরিত্রে নীহা। নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। আজ বৃহস্পতিবার (১৪ই আগস্ট) ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে উইশ কার্ড নাটকটি।

নাটকের গল্পে দেখা যাবে, হৃদি (নীহা) এক বন কর্মকর্তার মেয়ে। বাবার বদলির কারণে সে নতুন এক এলাকায় আসে এবং ভর্তি হয় স্থানীয় একটি কলেজে। প্রথম দিনেই তার দেখা হয় কলেজের সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ। কিন্তু প্রেমের প্রস্তাবে সাড়া না দিয়ে বরং হৃদি এক অদ্ভুত চ্যালেঞ্জ ছুড়ে দেয় সাদকে। জানায়, হৃদিকে পেতে হলে পূরণ করতে হবে কয়েকটি উইশ।

নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘এর আগে নীহার সঙ্গে কাজ হলেও এবারই প্রথম ইয়াশের সঙ্গে কাজ হলো। দুজনেই খুব ভালো করেছেন। নাটকের গল্পটি ভালো। টিনএজ প্রেমের আবেগটা ধরার চেষ্টা করেছি এই নাটকে। আশা করছি, সবার ভালো লাগবে।’

জে.এস/

নাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250