ছবি: সংগৃহীত
কয়েক দিন ধরে গুঞ্জন, নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবির নাম কী, কে হচ্ছেন নায়ক—এসব নিয়েও কানাঘুষা চলছিল। ‘সিক্রেট’ অবশেষে ফাঁস!
বহুদিনের গুঞ্জনের পর নিশ্চিত হলো, অপু বিশ্বাসের নতুন নায়ক আদর আজাদ। রোমান্টিক–অ্যাকশন–থ্রিলার ঘরানার ছবিটি নির্মাণ করছেন পরিচালক বন্ধন বিশ্বাস। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরে শুরু হবে শুটিং।
ঢালিউডে অপু বিশ্বাসের অভিনয়জীবন দুই দশকের। দীর্ঘ অভিনয়জীবনে শতাধিক ছবিতে কাজ করেছেন তিনি। এর মধ্যে ৮০টির মতো সিনেমায় তার নায়ক শাকিব খান। এর বাইরে অপু বিশ্বাস অভিনয় করেছেন মান্না, অমিত হাসান, কাজী মারুফ, নিরব, বাপ্পী চৌধুরী, সাইমন সাদিক, মামনুন ইমন, জয় চৌধুরী প্রমুখের সঙ্গে।
অন্যদিকে চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম দ্য আল্টিমেট ম্যান’ প্রতিযোগিতায় ২০১৪ সালের চ্যাম্পিয়ান আদর আজাদ শুরুতে নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করলেও একটা সময় এসে সিনেমায় নিয়মিত হন। কয়েক বছর ধরে টানা সিনেমায় অভিনয় নিয়ে ব্যস্ত তিনি।
এর আগে তিনি নিশাত সালওয়া, পূজা চেরী, শবনম ববুলীদের সঙ্গে পর্দা ভাগাভাগি করছেন। এবার তিনি পর্দা জুটি হচ্ছেন অপু বিশ্বাসের বিপরীতে। আদর আজাদের ছবির তালিকা ঘেঁটে দেখা যায়, তার নায়িকাদের মধ্যে তার বিপরীতে সবচেয়ে বেশি করেছেন শবনম বুবলী।
জে.এস/
খবরটি শেয়ার করুন