রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব

এবার ট্রাম্পের চোখ কলম্বিয়া-কিউবায়, সতর্কবার্তা পেল মেক্সিকো

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৯ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়ার পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর সঙ্গে তিনি বলেছেন, কিউবার সরকারও শিগগিরই পতনের মুখে পড়তে পারে বলে তিনি মনে করেন।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পের এসব মন্তব্য ইঙ্গিত দেয় যে নিকোলা মাদুরোকে অপহরণের পর লাতিন আমেরিকায় আরও সামরিক হস্তক্ষেপের বিষয়টি বিবেচনায় নিতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, কলম্বিয়া ও ভেনেজুয়েলা—দুটি দেশই 'গভীর সংকটে রয়েছে'। তিনি দাবি করেন, বোগোতার সরকার পরিচালনা করছেন 'একজন অসুস্থ মানুষ, যিনি কোকেন তৈরি করতে এবং তা যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন।'

পেত্রোর দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, 'তিনি আর এটা খুব বেশি দিন করতে পারবেন না। আমি আপনাদের বলে দিচ্ছি।'

কলম্বিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো ধরনের অভিযান চালাতে পারে কি না—এমন প্রশ্নে ট্রাম্পের জবাব ছিল, 'আমার কাছে তো সেটাই ভালো মনে হচ্ছে।'

এই মন্তব্যের পরই পেত্রোর দিক থেকে তীব্র প্রতিক্রিয়া আসে। তিনি লাতিন আমেরিকার দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়ে সতর্ক করে বলেন, ঐক্যবদ্ধ না হলে তাদের 'ভৃত্য ও দাসে' পরিণত করা হতে পারে।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া দীর্ঘ এক পোস্টে পেত্রো লেখেন, 'মানব ইতিহাসে যুক্তরাষ্ট্রই প্রথম দেশ, যারা দক্ষিণ আমেরিকান কোনো দেশের রাজধানীতে বোমা হামলা চালিয়েছে।'

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জোর দিয়ে বলেন, ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে—যদিও দেশটির সুপ্রিম কোর্ট ভাইস-প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে।

ভেনেজুয়েলা 'ঠিকঠাক আচরণ না করলে' সেখানে আবারও মার্কিন সেনা পাঠানোর হুমকিও পুনরায় দেন ট্রাম্প।

ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানে 'কিউবার অনেকে' নিহত হয়েছেন। তবে তিনি যোগ করেন, কিউবায় সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা কম, কারণ দ্বীপদেশটি নিজেই ভেঙে পড়ার মুখে রয়েছে বলে মনে হচ্ছে।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250