রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ *** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’ *** পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান *** ‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’ *** কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার

মাদুরো এখন কোথায়, তার পরিণতি কী হতে পারে?

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় গ্রেপ্তারের পর প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে কারাকাস থেকে একটি মার্কিন হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়। পরে তাকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস আইও জিমা’য় তোলা হয়।

সেখানে তোলা একটি ছবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করেন। এরপর কিউবা হয়ে মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নেওয়া হয়। খবর বিবিসির।

নিউইয়র্কে পৌঁছানোর পর তাকে যুক্তরাষ্ট্রের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা ডিইএ এর দপ্তরে নেওয়া হয়। একটি ভিডিওতে দেখা যায়, মাদুরো যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর ডিইএ কর্মকর্তাদের পাহারায় দপ্তরের ভেতর দিয়ে হেটে যাচ্ছিলেন।

পরবর্তীতে তাকে ম্যানহাটনের ডিইএ অফিস থেকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে মাদক ও অস্ত্র সংক্রান্ত অভিযোগে আদালতে হাজির করার কথা রয়েছে। আগামীকাল সোমবারই (৫ই জানুয়ারি) তাকে আদালতে তোলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মাদুরোকে মাদক সম্রাট হিসেবে আখ্যা দেওয়া হলেও তিনি এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন।

নিকোলা মাদুরো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250