বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

বিদ্রোহ থেকে সরে এসে অনুশীলনে ফিরছেন সাবিনারা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৮ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

অবশেষে জটিলতা কেটে যাওয়ার ইঙ্গিত মিলেছে। কোচ ও খেলোয়াড়দের দ্বন্দ্বে নারী ফুটবল দলে যে সংকট তৈরি হয়েছিল, এর সমাধানে রোববার (১৬ই ফেব্রুয়ারি) খানিকটা আশার আলো দেখা গেছে। ‘বিদ্রোহ’ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন ১৮ নারী ফুটবলার।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের সঙ্গে আলোচনার পর অনুশীলনে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তারা। মাহফুজা ১৮ খেলোয়াড়ের সঙ্গে আলোচনায় বসেছিলেন। সেই আলোচনা শেষে নারী ফুটবলাররা অনুশীলনে ফিরবেন- এমনটাই জানিয়েছেন বাফুফের এই কর্মকর্তা। 

একই সঙ্গে প্রধান কোচ পিটার জেমস বাটলারের বিরুদ্ধে চলমান বিদ্রোহ থেকে সরে এসেছেন সাবিনা খাতুনসহ জাতীয় নারী ফুটবল দলের ১৮ ফুটবলার।

এর আগে সাবিনারা জানিয়েছেন, কোচ বাটলারের অধীনে তারা অনুশীলনে যোগ দেবেন না। সেই সিদ্ধান্ত অনুসারে এশিয়ান কাপ বাছাই ও সংযুক্ত আরব আমিরাত সফর সামনে রেখে ১৫ই জানুয়ারি দলের ক্যাম্প শুরু হলেও সেখানে যোগ দেননি তারা।

বাফুফের মিডিয়া বিভাগ রোববার আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের ডাকেনি। বিগত সময়ের মতো এদিন কিরণের কক্ষে সাংবাদিকরা হাজির হয়েছিলেন। সেখানে উপস্থিত সাংবাদিকদের কিরণ বলেন, ‘মেয়েরা অনুশীলনে ফিরতে চেয়েছে। তবে এখনই না। তারা কিছুটা বিশ্রাম চেয়েছে। আরব আমিরাত থেকে দল ফেরার পর আবার যখন ক্যাম্প শুরু হবে, তখন তারা ফিরবে এবং অনুশীলন করবে। তখনই চুক্তি হবে।’ 

ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে সাবিনারা ১৮জন অনুশীলন করতে চাননি। খেলোয়াড়রা যেমন এই কোচের অধীনে অনুশীলন করতে চাননি, তেমনই কোচও কয়েকজন খেলোয়াড়কে দলে রাখতে চাননি। 

ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বাংলাদেশ নারী দল সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে। সাবিনারা ‘বিদ্রোহ’ করায় জুনিয়র ফুটবলারদের দিয়ে অনুশীলন করাচ্ছেন বাটলার। জুনিয়র ফুটবলারদের নিয়েই বাংলাদেশ আরব আমিরাতে যাচ্ছে।

হা.শা./ আই.কে.জে/


নারী ফুটবল দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250