রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানালেন ইলন মাস্ক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৪ পূর্বাহ্ন, ৮ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচনে সাফল্যের জন্য বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন টেসলা এবং স্পেসএক্স কোম্পানির সিইও ইলন মাস্ক। শুক্রবার (৭ই জুন) সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার) পোস্টে মোদিকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

পোস্টে মাস্ক বলেন, ‘বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচনে জয়ের জন্য আপনাকে জানাই অভিনন্দন! আমরা ভারতে বিনিয়োগ করতে আগ্রহী।’

আরো পড়ুন: বাতিল হচ্ছে ট্রাম্পের অস্ত্রের লাইসেন্স

চলতি বছরের শেষের দিকে মাস্ক ভারত সফর করবেন বলে জানিয়েছেন। এ সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

এর আগে ইলন মাস্ক গত বছরের জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সে সময় ভারতীয় কোম্পানি স্যাটেলাইট কমিউনিকেশন সার্ভিস স্টারলিংকের সঙ্গে মাস্কের টেসলা কোম্পানি শিগগিরই ভারতের বাজারে প্রবেশ করবে বলে জানিয়ে ছিলেন। এছাড়াও টেসলা কোম্পানির গাড়ি আমদানির শুল্ক কমানোর জন্য ভারত সরকারের কাছে আবেদন করেছিলেন তিনি।

সূত্র:এনডিটিভি

এসি/ আই.কে.জে/

ইলন মাস্ক নরেন্দ্র মোদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250