শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

মধ্যস্বত্বভোগীদের মুনাফার লোভে জীবন যাচ্ছে কৃষকের: জি এম কাদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪০ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

কৃষকরা কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, রাস্তায় রাস্তায় চাঁদাবাজি ও মধ্যস্বত্বভোগীদের মুনাফার লোভে জীবন যাচ্ছে কৃষকের। এ ব্যাপারে সরকারের কার্যকর উদ্যোগ নিতে হবে। 

বুধবার (৫ই ফেব্রুয়ারি) এক বিবৃতিতে কৃষকদের বাঁচাতে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, গেলো বছর কয়েক দফা বন্যায় ফসলের বিপুল ক্ষতি মেটাতে এবার ব্যাপকভাবে শীতকালীন শাক-সব্জি আবাদ করেছে কৃষক। ভালো ফলন পেলেও ফসলের ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে কৃষক। বীজ, সার, কীটনাশক ও কৃষি শ্রমিকের মজুরি দিয়ে ফসল ফলাতে কৃষক যে ব্যয় করেছে তা তুলতে পারছে না ফসল বিক্রি করে।

বিবৃতিতে তিনি বলেন, কৃষক ২ থেকে ৩ টাকা মূল্যে যে লাউ বিক্রি করেছে তা রাজধানীতে ১৫ থেকে ২০ টাকা দামে বিক্রি হচ্ছে। আবার, ২ থেকে ৩টাকা দামের টমেটো রাজধানীতে বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৫ থেকে ১৭ টাকায়। ৩ থেকে ৪ টাকা দামের বেগুন রাজধানীতে বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৮ টাকায়। কৃষক প্রতি পিচ ফুলকপির দাম ২ থেকে ৩ টাকা পেলেও রাজধানীতে বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকায়।

আরও পড়ুন: ১৫ বছর চাকরি করলেই পাওয়া যাবে পেনশন

বিবৃতিতে জি এম কাদের আরও বলেন, একটি দীর্ঘ মেয়াদী পরিকল্পনার মাধ্যমে স্থানীয় পর্যায়ে কৃষিপণ্য সংরক্ষণ ও শুধুমাত্র বাজারের চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক হিমাগার সহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সাথে বীজ, সার ও কীটনাশকের দাম কমাতেও দাবি জানান তিনি। 

এসি/কেবি


চাঁদাবাজী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250