রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

৬ বছরে প্রথম চীন সফরে যাচ্ছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৭ পূর্বাহ্ন, ২৯শে আগস্ট ২০২৫

#

উত্তর কোরিয়ার একনায়ক শাসক কিম জং উন। ছবি: বিবিসি

দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৮০ বছর পূর্তির প্যারেডে যোগ দিতে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এ তথ্য জানিয়েছে দুই দেশ।

বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, ২০১১ সালে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম বিশ্বনেতাদের সঙ্গে কোনো অনুষ্ঠানে অংশ নেবেন কিম।

আগামী বুধবার, বেইজিংয়ে অনুষ্ঠিত হবে প্যারেড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তির পাশাপাশি জাপানের আগ্রাসনের বিরুদ্ধে চীনা প্রতিরোধের উদ্‌যাপনেও এই প্যারেডের আয়োজন করা হয়েছে। ওই প্যারেডে কিম জং উন ছাড়াও উপস্থিত থাকবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ২৬টি দেশের নেতারা।

সামরিক কুচকাওয়াজে যোগ দিতে আসা অন্যান্য নেতাদের মধ্যে রয়েছেন ইরান, বেলারুশ, সার্বিয়া, কিউবা, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান এবং মালয়েশিয়ার নেতারা।

ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে মতবিরোধের কারণে আমেরিকা বা অন্যান্য পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলোর কোনো নেতা এতে অংশ নেবেন না বলে ধারণা করা হচ্ছে।

মনে করা হচ্ছে, এই কুচকাওয়াজে চীনের কিছু নতুন অস্ত্র প্রদর্শন করা হবে এবং চীনা প্রেসিডেন্ট সি চিন পিং একটি ভাষণ দেবেন।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প কিম জং উন ভ্লাদিমির পুতিন সি চিন পিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250