রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

বিছানার চাদর কত দিন পর বদলানো উচিত?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫২ অপরাহ্ন, ২০শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রতিদিন যেই বিছানায় ঘুমান সে বিছানার চাদরটি ঠিক কয়দিন পর পর বদলান? এমন প্রশ্নের উত্তরে অনেকেই বলবেন চাদর ময়লা না হলে পাল্টান না। কিন্তু নির্দিষ্ট সময় পর পর চাদর না বদলালে হতে পারে অ্যালার্জির সমস্যা, চুলকানি ইত্যাদি। বিশেষজ্ঞরা মনে করছেন, নিয়মিত বিছানার চাদর বদলানো আপনার আর পাঁচটা স্বাস্থ্যকর অভ্যাসের মধ্যেই পরে। প্রতিদিন গোসল করা, ঘর পরিষ্কার করার মতোই নিয়মিত বিছানার চাদর পরিষ্কার করা উচিত। অবশ্য কত দিন পর পর চাদর বদলাবেন তা নির্ভর করবে আপনার দৈনন্দিন অভ্যাসের উপর।

সপ্তাহে একবার : সাধারণত সপ্তাহে একবার বিছানার চাদর পাল্টে ফেলা উচিত। বিশেষ করে যারা রাতে বেশি ঘামেন, যাদের অ্যালার্জির সমস্যা আছে, যারা নিজেদের সঙ্গী বা পোষ্যের সঙ্গে এক বিছানায় ঘুমান, তারা এক সপ্তাহ পর পর চাদর বদলে ফেলুন। 

আরো পড়ুন : চোখের পাতা কেঁপে ওঠা সত্যিই কি কোনো লক্ষণ?

দুই সপ্তাহে একবার : যদি রাতে খুব বেশি না ঘামেন, বিছানায় একা ঘুমান এবং অ্যালার্জি না থাকে তবে দুই সপ্তাহে একবার চাদর বদলাতে পারেন। অতিরিক্ত কাচাকাচির মধ্যে না গিয়ে এভাবেও স্বাস্থ্যকর অভ্যাস এবং পরিচ্ছন্নতা বজায় রাখা যায়।

মাসে একবার: অ্যালার্জি বা রাতে ঘামার অভ্যাস না থাকলে সবচেয়ে বেশি এক মাস একটি চাদর বিছানায় ব্যবহার করতে পারেন। তবে স্বাস্থ্যবিদেরা বলছেন, অ্যালার্জির সমস্যা থাকলে এক মাস একটি চাদর ব্যবহার না করাই শ্রেয়।

কেন চাদর বদলানো জরুরি?

• ব্যবহৃত চাদরে জমা ধূলা-গায়ের ঘাম থেকে অ্যালার্জি হতে পারে। চাদরে জমতে পারে ব্যাকটেরিয়া, পোকামাকড়ও। যাদের ফুসফুসের সমস্যা আছে বা অ্যালার্জি আছে, একই চাদর বেশিদিন ব্যবহার করলে তাদের অসুস্থতা আরও বাড়তে পারে।

•  শরীরের মৃত কোষ, ঘাম, ত্বক থেকে নিঃসৃত তেল চাদরে জমে তা থেকে দুর্গন্ধও তৈরি হতে পারে।

• পরিচ্ছন্ন চাদরে ঘুমালে তার প্রভাব মানসিক স্বাস্থ্যের উপরেও পরে। পরিষ্কার চাদরে ঘুমালে মন ভালো থাকে। ত্বকও ভালো থাকে। অপরিচ্ছন্ন চাদর থেকে ত্বকে ব্রণ, এগজ়িমা জাতীয় সমস্যাও হতে পারে।

এস/কেবি

বিছানার চাদর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সামাজিক মাধ্যম হঠাৎ ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানের পক্ষে-বিপক্ষে কেন সরব

🕒 প্রকাশ: ০৯:৩০ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

হাতকড়া নিয়ে মায়ের জানাজায় দুই সহোদর আওয়ামী লীগ নেতা, ভিডিও ভাইরাল

🕒 প্রকাশ: ০৯:০৩ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির

🕒 প্রকাশ: ০২:২৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

🕒 প্রকাশ: ০১:৩৯ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250