রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

দুপুরে পাতে রাখুন ফুলকপি ও সিম-আলু দিয়ে মাছ!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৩ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীত না আসতে আসতেই বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। যদিও সবজির বাজারে আগুন। তাই বলে তো আর সবজি না খেয়ে থাকা যায় না! যার যতটুকু সামর্থ্য ততটুতু দিয়ে রান্না করতে পারেন দুর্দান্ত এক সবজির তরকারি। যা দুপুরে গরম গরম ভাতের সাথে বেশ জমবে।

শিম, ফুলকপি, আলু, টমেটোর সঙ্গে যে কোনো বড় মাছ দিয়ে রাঁধতে পারবেন বিশেষ এই তরকারি। ফুলকপির বদলে বেগুনও দিতে পারেন।

একবার খেলেই মুখে এর স্বাদ লেগে থাকবে। স্বাদ আরও বাড়াতে এর সঙ্গে মেশাতে পারেন কুমড়ার বড়ি ও ধনেপাতা। জেনে নিন এই নিরামিষ তরকারির সহজ রেসিপি-

উপকরণ

১. শিম ১০০ গ্রাম

২. আলু ২টি

৩. ফুলকপি/বেগুন ১টি

৪. রুই/পাঙ্গাস/তেলাপিয়া মাছ ৪ পিস

৫. কালোজিরা আধা চা চামচ

৬. আদা বাটা ১ চা চামচ

৭. কাঁচা মরিচ বাটা ১ চা চামচ

৮. লবণ স্বাদমতো

আরো পড়ুন : যৌবন ধরে রাখতে খান পাট পাতার বড়া!

৯. হলুদ গুঁড়া আধা চা চামচ

১০. জিরার গুঁড়া আধা চা চামচ

১১. ধনেপাতা কুচি পরিমাণমতো

১২. সরিষার তেল পরিমাণমতো ও

১৩. কুমড়া বড়ি ৪-৫টি।

পদ্ধতি

প্রথমে মাছের পিসগুলো ধুয়ে হলুদ-লবণ মিশিয়ে ভেজে রাখুন। তারপর সবগুলো সবজি ও আলু কেটে ধুয়ে নিন। তারপর প্যানে তেল গরম করে কুমড়া বড়ি ভেজে নিন। তারপর ওই তেলের মধ্যে কেটে রাখা বেগুন ভেজে তুলে নিতে হবে।

তারপর আরও কিছুটা তেল দিয়ে কালোজিরা ফোড়ন দিয়ে নিন। তারপর কেটে রাখা আলু, ফুলকপি দিয়ে নাড়াচাড়া করুন। এরপর শিমগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে।

এরপর আদা বাটা, কাঁচা মরিচ বাটা, লবণ, হলুদ গুঁড়া ও জিরার গুঁড়া মিশিয়ে দিন। এরপর সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আলু সেদ্ধ হয়ে এলে ঝোল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন।

এরপর বেগুন ও বড়ি দিয়ে আবারও ৫ মিনিট রান্না করুন। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিন। সবশেষে ধনেপাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করলেই তৈরি হয়ে যাবে ফুলকপি-শিম-টমেটো-আলুর নিরামিষ তরকারি।

এস/ আই.কে.জে/


নিরামিষ তরকারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির

🕒 প্রকাশ: ০২:২৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

🕒 প্রকাশ: ০১:৩৯ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান

🕒 প্রকাশ: ১২:১৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250