বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন? *** হায়েনাদের ছোবল: মেয়ে শিশুদের আহাজারি, মৃত্যু বন্ধ হবে কি? *** ইরানে হামলা বন্ধ করতে বলল চীন *** ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর *** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে যা বললেন মির্জা ফখরুল

নির্বাচনের প্রস্তুতিতে বিএনপির ঘাটতি নেই : রিজভী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:০৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

মঙ্গলবার (২৫শে নভেম্বর) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘আমি তো এমনটা দেখি না। সাধারণ মানুষের মধ্যে কেউ শঙ্কা দেখছেন বলে আমি মনে করি না। বিএনপিও মনে করে না কারো মধ্যে শঙ্কা আছে।’

তিনি আরো বলেন, ‘বিএনপির প্রস্তুতির কোনো ঘাটতি নেই। চূড়ান্ত প্রস্তুতি আছে। তফসিল ঘোষণার সঙ্গে আরো যে প্রস্তুতি থাকা দরকার, সেগুলো নেওয়া শুরু করবে।'

ভোটারদের মনোভাব প্রসঙ্গে রিজভী বলেন, ‘নির্বাচনে ভোটারদের ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা আছে। তাদের মধ্যে উদ্দীপনা আছে, আনন্দমুখর পরিবেশে তারা ভোট দিতে চায়। সেই আনন্দমুখর পরিবেশ বিঘ্ন হওয়ার মতো কোনো উপাদান দেখতে পারছি না।’

আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ নির্বাচন রমজানের আগেই অনুষ্ঠিত হবে, যেটা অন্তর্বর্তী সরকার অঙ্গীকার করেছে। সেখানে প্রত্যেক ভোটার ও রাজনৈতিক দল স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস।’

জে.এস/

রুহুল কবীর রিজভী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250