বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

‘রমজানে পুলিশের ম্যাজিস্ট্রেট দিয়ে বাজার মনিটরিং হবে’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৫ পূর্বাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে ডিএমপি নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে বাজার মনিটরিং করা হবে।

রবিবার (১৮ই ফেব্রুয়ারি) ডিএমপি হেডকোয়ার্টার্সে রমনা বিভাগের আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির (এলওসিসি) সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, আসন্ন রমজান সামনে রেখে কিছু সুযোগ সন্ধানী লোক গুজব ছড়িয়ে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করার চেষ্টা করবে।

তিনি বলেন, কেউ যেন এ ধরনের কাজ করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

রমজানে ভোক্তা অধিদপ্তরের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশও নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে বাজার মনিটরিং করবে।

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবে। জনগণের জন্য কাজ করে প্রমাণ করতে চাই পুলিশই জনতা, জনতাই পুলিশ।

আরো পড়ুন: আরও ১০৮ শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ

কমিশনার আরো বলেন, কোনো নাগরিক যদি আইনগত জটিলতায় পড়েন তাহলে সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে অবহিত করুন।

সভায় উপস্থিত বিভিন্ন স্টেকহোল্ডার তাদের গুরুত্বপূর্ণ মতামত বক্তব্যের মাধ্যমে ডিএমপি কমিশনারের কাছে উপস্থাপন করেন।

সভায় সভাপতিত্ব করেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মুহাম্মদ আশরাফ হোসেন।

সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসি/


ম্যাজিস্ট্রেট মনিটরিং ‘রমজান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250