বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী

তামিমের বরিশালকে ১৫০ টার্গেট দিলো সাকিবের রংপুর

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১০ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রায় ১৫ ওভার হয়ে গেছে তখন, ৭৭ রানেই নেই ৭ উইকেট। রংপুর রাইডার্সের সংগ্রহ ১০০ রানের আশেপাশে আটকে যাবে যাবে অবস্থা তখন। এমন সময়ে ধ্বংসযজ্ঞ উল্টিয়ে হাল ধরেন শামীম পাটোয়ারী। করেন চোখ ধাঁধানো ব্যাটিং।

দলের চরম বিপর্যয়ের মুখে শামীম ২০ বলে ফিফটি করে রংপুর রাইডার্সকে এনে দিলেন লড়াকু পুঁজি। ২৪ বলে ৫৯ রানের হার না মানা ইনিংসে ভর করে শেষ ৫ ওভারে ৬৬ রান তুলেছে রংপুর। ৭ উইকেট হারিয়ে তাদের বোর্ডে জমা পড়েছে ১৪৯ রান। অর্থাৎ ফাইনালে উঠতে হলে ফরচুন বরিশালকে করতে হবে ১৫০।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সাকিবদের ব্যাটিং করার আমন্ত্রণ জানান বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে রংপুর।

বরিশালের পরিকল্পনা ভেস্তে দিতে রনি তালুকদারের সঙ্গে ওপেন করতে পাঠানো হয়েছিল মেকশিফট শেখ মেহেদি হাসানকে। মেহেদি সুবিধা করতে পারেননি। ৫ বলে ২ রান করে ইনিংসের দ্বিতীয় ওভারে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে উইকেটরক্ষক মুশফিককে ক্যাচ দিয়ে ফেরেন এই অলরাউন্ডার।

ওই ওভারেই সাইফউদ্দিন তুলে নেন সাকিবের মহাগুরুত্বপূর্ণ উইকেটটি। ৪ বলে ১ রান করে সাকিবও সাইফউদ্দিনের সুইংয়ে পরাস্ত হয়ে উইকেটরক্ষককে ক্যাচ দেন। দলের বিপদ আরও বাড়ান রনি তালুকদার। কাইল মায়ার্সকে তুলে মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হন ১২ বলে ৮ করে।

১৮ রানে ৩ উইকেট হারিয়ে রীতিমত ধুঁকতে থাকে রংপুর। ব্যাটিংয়ে নেমে ধুঁকতে থাকেন হার্ডহিটার নিকোলাস পুরানও। রান বের করতে পারছিলেন না। শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজকে তুলে মারতে গিয়ে সৌম্য সরকারের দারুণ ক্যাচ হয়ে ফেরেন ক্যারিবীয় এই ব্যাটার। ১২ বলে করেন মাত্র ৩।

আরও পড়ুন: বাঁচা মরার লড়াইয়ে আবারও মুখোমুখি সাকিব-তামিম

সতীর্থদের এই আসা যাওয়ার মাঝেও বেশ আত্মবিশ্বাসের সঙ্গে খেলছিলেন জিমি নিশাম। তবে অতি আত্মবিশ্বাসী হতে গিয়েই যেন বিপদ ডেকে আনেন। জেমস ফুলারের লেগ সাইড দিয়ে বেরিয়ে যাওয়া বলে ব্যাট চালিয়ে উইকেটরক্ষক মুশফিকের হাতে ধরা পড়েন নিশাম। ২২ বলে ২৮ রানে থামে তার ইনিংস।

৪৮ রানে ৫ উইকেট হারায় রংপুর। বিপর্যয় সামলানোর চেষ্টা করেছিলেন মোহাম্মদ নবি আর নুরুল হাসান সোহান। ১৫তম ওভারে সেট এই দুই ব্যাটারকেই সাজঘরের পথ দেখান জেমস ফুলার। নবি ১৫ বলে ১২ করে ক্যাচ তুলে দেন আকাশে আর সোহান ১৭ বলে ১৪ করে হন বোল্ড।

সেখান থেকে শামীম পাটোয়ারীর অবিশ্বাস্য ব্যাটিং। একটা প্রান্ত ধরে চার-ছক্কার ফুলঝুরি ছোটান এই বাঁহাতি। ২৪ বলে অপরাজিত ৫৯ রানের ইনিংসে ৫টি করে চার-ছক্কা হাঁকান তিনি।

ফরচুন বরিশালের জেমস ফুলার ২৫ রানে নেন ৩টি উইকেট। ২৭ রান খরচায় দুটি উইকেট শিকার করেন মোহাম্মদ সাইফউদ্দিন।

এসকে/ 

রংপুর রাইডার্স ফরচুন বরিশাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250