রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব

মালিককে গুলি করে আহত করল কুকুর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৬ পূর্বাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

কুকুরের গুলিতে আহত হলেন তার মালিক। অবিশ্বাস্য এই ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায়। সেই ব্যক্তি এখন হাসপাতালে ভর্তি। এই তথ্য দিয়েছে শিলিংটন পুলিশ বিভাগ। তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস।

পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত প্রায় ১১টা ১৩ মিনিটে গুলিবিদ্ধ একজন মানুষের খবর আসে। ৫৩ বছর বয়সী এই মানুষটির পিঠে গুলির আঘাত ছিল। পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় যে, ঘটনাস্থলে যাওয়ার পর কর্মকর্তারা জানতে পারেন যে একটি কুকুর ‘বিছানায় লাফিয়ে উঠলে বন্দুকটি থেকে গুলি ছুটে যায়।’

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মেঝেতে পড়ে থাকা অবস্থায় পায়। তখনো তার জ্ঞান ছিল। তিনি পুলিশকে বলেন যে ঘটনার আগে তিনি তার বন্দুক পরিষ্কার করছিলেন। বন্দুকটি ছিল একটি শটগান। তিনি বন্দুকটি বিছানায় রাখেন। এরপর তিনি বিছানায় বসেন। তখন তার একটি কুকুর বিছানায় লাফ দেয়। এতেই ঘটে ঘটনাটা।

পুলিশ জানায়, ঘটনার সময় বাড়িতে ওই ব্যক্তি ও তার ছেলে ছাড়া আর কেউ ছিল না। বাড়িতে আরও দুটি কুকুর ছিল। ছেলেটি তখন একই ঘরে ছিল না।

পরে চিকিৎসাকর্মীরা এসে আহত মানুষটিকে হাসপাতালে নিয়ে যান। পুলিশ জানায় যে, তিনি হাসপাতালে পৌঁছানোর পরই ‘অস্ত্রোপচার করা হয়’। হাসপাতাল জানায় যে, প্রথম ধাপের অস্ত্রোপচার শেষ হয়েছে। তাকে  আরেকটি অস্ত্রোপচার করতে হবে। তার আঘাতের বর্তমান অবস্থা জানা যায়নি। পুলিশ এও জানায় যে ঘটনাটি আপাতত দুর্ঘটনা মনে হচ্ছে। তবে তদন্ত এখনো চলছে।

জে.এস/

কুকুরের গুলিতে আহত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250